Main Menu

সিলেটে যুবলীগ নেতা বাবর গ্রেফতার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর বন্দরবাজার এলাকা থেকে শীর্ষ সন্ত্রাসী পীযুষের সহযোগি যুবলীগ নেতা বাবর মিয়া (৪৫) কে গ্রেফতার করেছে পুলিশ।

তিনি দক্ষিণ সুরমা উপজেলা যুবলীগের সহসভাপতি ও তেতলী ইউনিয়ন আ.লীগের সিনিয়র সদস্য এবং দক্ষিণ সুরমার ধরাধরপুর গ্রামের মৃত হাবিবুর রহমান (হাবান মিয়া)-এর ছেলে।

এসএমপির কোতোয়ালি থানা পুলিশের একটি টিম বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নগরের বন্দরবাজার এলাকা থেকে বাবরকে গ্রেফতার করে।

তাকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন এসএমপির মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।

জানা গেছে, বাবর মিয়ার বিরুদ্ধে ছাত্র-জনতার আন্দোলনের সময় সিলেট মহানগরের বন্দরবাজারসহ বিভিন্ন স্থানে ও দক্ষিণ সুরমায় আন্দোলনকারীদের উপর হামলা এবং নাশকতার অভিযোগ রয়েছে। এসব অভিযোগে দায়েরকৃত একটি মামলার এজাহারভুক্ত আসামি তিনি। অপরদিকে, ২০২৩ সালের ৩১ অক্টোবর আওয়ামী সরকারবিরোধী আন্দোলনের সময় বিক্ষোভকারীদের উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় ৩নং আসামি তিনি।

এছাড়া বাবর মিয়া সিলেটের শীর্ষ সন্ত্রাসী স্বেচ্ছাসেবক লীগ নেতা পিযুষ কান্তি দে’র অন্যতম সহযোগী ছিলেন বলে জানা গেছে।

Share





Related News

Comments are Closed