হবিগঞ্জে আগুনে ৯টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ছাই
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় আগুনে ৯টি ব্যবসায়িক প্রতিষ্ঠান ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে মঙ্গলবার উপজেলার চাঁনপুর বাগান বাসস্ট্যান্ড এলাকায়।
বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন চুনারুঘাট ফায়ার সার্ভিস।
এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চুনারুঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা আক্তার। তিনি বলেন, চাঁনপুর বাগান বাসস্ট্যান্ড রোডস্থ মার্কেটে অগ্নিকাণ্ডে মার্কেটের মুদি দোকান ও ওয়ার্কশপসহ পুড়ে গেছে ৯টি দোকান। ক্ষতিগ্রস্তদের প্রশাসনের পক্ষ থেকে সহায়তা দেওয়া হবে।
Related News
হবিগঞ্জে বিচ্ছুর কামড়ে যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের আজমিরীগঞ্জে বিচ্ছুর কামড়ে সৌরভ দেবনাথ (১৮) নামে এক কিশোরে মৃত্যু হয়েছে।Read More
হবিগঞ্জে ৭ হাজার ৮০০ পিস ইয়াবাসহ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে পিকআপের ইঞ্জিনের ওপর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৭ হাজার ৮০০Read More



Comments are Closed