মানহানির মামলায় খালাস পেলেন তারেক রহমান
বৈশাখী নিউজ ডেস্ক: পাঁচ বছর আগে লন্ডনে আলোচনাসভায় আওয়ামী লীগের সমালোচনা করায় ঢাকার আদালতে মানহানি মামলা থেকে খালাস পেলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এ ছাড়া একই মামলায় খালাস পেলেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায় ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রোববার (২০ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক আরাফাতুর রাকিব এ আদেশ দেন।
২০১৯ সালে বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিক বাদী হয়ে মামলাটি করেন। দীর্ঘদিন ধরে কোনো সাক্ষী উপস্থিত না হওয়ায় আদালত এ আদেশ দেন।
বিএনপির নেতাদের আইনজীবী জয়নাল আবেদীন মেজবাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
Related News
সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন নিয়ে দুই দিনব্যাপী সাক্ষাৎকারRead More
আত্মপ্রকাশ করলো নতুন রাজনৈতিক দল
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন দল হিসেবে আত্মপ্রকাশ করেছে বাংলাদেশRead More



Comments are Closed