বাসা থেকে কন্ঠশিল্পী মনি কিশোরের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: নব্বই দশকের জনপ্রিয় কণ্ঠশিল্পী মনি কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে। রাজধানীর রামপুরার রামপুরার নিজ বাসা থেকে শনিবার (১৯ অক্টোবর) দিবাগত রাতে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশের ধারণা, ৪ থেকে ৫ দিন আগে তার মৃত্যু হয়েছে। এক সময়ের জনপ্রিয় এ গায়কের মৃত্যুর কারণ এখনো নিশ্চিত নয়।
রামপুরা থানা-পুলিশ জানিয়েছে, শিল্পী মনি কিশোরের অস্বাভাবিক মৃত্যু হয়েছে।
এ প্রসঙ্গে রামপুরা থানার এস আই খান আবদুর রহমান জানান, মনি কিশোরের ফ্ল্যাটের দরজা ভেতরের দিক থেকে আটকানো ছিল। কয়দিন সেই বাসা থেকে কোনো সাড়া শব্দ পায়নি প্রতিবেশীরা। এক সময় গন্ধ পেয়ে পাশের ফ্ল্যাটের লোকজন জরুরি সেবা ৯৯৯ এ কল দেয়। পরে পুলিশ দিয়ে তার মরদেহ উদ্ধার করে বলেও জানান তিনি।
পুলিশের প্রাথমিক ধারণা, অসুস্থতার কারণে মনি কিশোর মারা যেতে পারেন। তিনি চিকিৎসা করাচ্ছিলেন বলেও পুলিশের ধারণা। তার বাসায় সিটি স্ক্যান, এমআরআই রিপোর্টসহ কিছু মেডিকেল রিপোর্ট পাওয়া গেছে। পুলিশ কর্মকর্তা খান আবদুর রহমান আরও জানান, মনি কিশোরের এক ভাই যোগাযোগ করেছিলেন। তিনি এলে যাবতীয় আনুষ্ঠানিকতা শেষে মরদেহ হস্তান্তর করা হবে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন রামপুরা থানার পুলিশ কর্মকর্তা।
মনি কিশোর পাঁচ শতাধিক গানে কণ্ঠ দিয়েছেন। রেডিও, টিভির তালিকাভুক্ত শিল্পী হলেও গান গেয়েছেন অল্প। সিনেমায়ও তেমন গাননি। মূলত, অডিওতে কাজ করেছেন। তার জনপ্রিয় গানের মধ্যে ‘কী ছিলে আমার’, ‘সেই দুটি চোখ কোথায় তোমার’, ‘তুমি শুধু আমারই জন্য’, ‘মুখে বলো ভালোবাসি’, ‘আমি মরে গেলে জানি তুমি’ ইত্যাদি উল্লেখযোগ্য।
২০টির মতো গান লিখেছেন ও সুর করেছেন মনি কিশোর। প্রসঙ্গত, মনি কিশোর তাঁর পোশাকি নাম। প্রকৃত নাম মনি মণ্ডল। কিশোর কুমারের ভক্ত ছিলেন বলে নামের সঙ্গে ‘কিশোর’ জুড়ে নিয়েছিলেন।
এদিকে জনপ্রিয় এই শিল্পীর মৃত্যুর খবরে সংগীতাঙ্গনে শোকের ছায়া নেমে আসে। প্রায় পাঁচ শতাধিক গানে কণ্ঠ দিয়েছেন মনি কিশোর। রেডিও, টিভির তালিকাভুক্ত শিল্পী হলেও গান গেয়েছেন অল্প। সিনেমায়ও তেমন গাননি।
Related News
এমসি কলেজে ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি সোসাইটি’র যাত্রা শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মুরারি চাঁদ কলেজে (এমসি কলেজ) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতেRead More
নায়ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী আজ
বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। অল্প সময়েরRead More



Comments are Closed