Main Menu

সিলেট নগরীর দুই ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বহিস্কার

Manual7 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর বিএনপির অর্ন্তগত ২৫নং ওয়ার্ড কমিটির সাধারণ সম্পাদক ও দক্ষিণ সুরমার বারখলা রূপালি আবাসিক এলাকার মৃত ছানা মিয়ার ছেলে মো. সোলেমান হোসেন সুমন (৪২), আর অপরজন হলেন- ২৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও ভার্থখলার সোনালী আবাসিক এলাকার মৃত দিলু মিয়ার ছেলে মো. আবদুল মান্নান (৪৩) কে বহিস্কার করেছে সিলেট মহানগর বিএনপি।

Manual1 Ad Code

সোমবার গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে তাদের বহিস্কার করা হয়।

Manual6 Ad Code

বিবৃতিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কার্যকলাপের কারণে দলের ভাবমূর্তি বিনষ্ট করায় এবং অনৈতিক কাজে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রাথমিক সদস্য পদ, ২৫ নং ওয়ার্ড ও ২৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সহ সকল পদ থেকে তাদের ২জনকে বহিষ্কার হয়েছে।

বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মিফতাহ সিদ্দিকী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী স্বাক্ষরিত বিবৃতিতে এই বহিস্কার আদেশ প্রদান করা হয়।

জানা যায়, রোববার (১৪ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের ওসমানীনগরের সাদিপুর ব্রিজ সংলগ্ন এলাকা থেকে ভারতীয় চোরাই চিনির ট্রাক ছিনতাইয়ের চেষ্টাকালে জনতার সহযোগিতায় পুলিশ ছয়জনকে আটক করে। এ সময় চিনির চালান ছিনতাইয়ে ব্যবহৃত ২টি মোটরসাইকেল, একটি বক্সি গাড়ি, একটি নোহা মাইক্রোবাস ও চোরাই চিনি ভর্তি ট্রাক জব্দ করা হয়।

Manual1 Ad Code

আটককৃতরা হলেন- সিলেট নগরের ২৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ও দক্ষিণ সুরমার ভার্থখলা সোনালী-২২ বাসার মৃত দিলু মিয়ার ছেলে আব্দুল মান্নান (৪৩), ২৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ভার্তখলা রুপালি আবাসিক এলাকার ৪৫ নং বাসার মৃত ছানা মিয়ার ছেলে মো. সুলেমান হোসেন সুমন (৪২), সিলেটের শাহপরান থানাধীন বটেশ্বর মলাইটিলা এলাকার মৃত করম আলীর ছেলে মনির আহাম্মেদ (৩২), জৈন্তাপুর বাঘেরখাল এলাকার মো. মনতাজ আলীর ছেলে তোফায়েল আহাম্মেদ (২৬), একই এলাকার জামাল উদ্দিনের ছেলে শাহিন আহাম্মেদ (২৫), গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ৩য় খন্ডের মো. মঈন উদ্দিনের ছেলে মো. নজরুল ইসলাম (৪২)।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, সিলেট সীমান্ত থেকে শুল্ক ফাঁকি দিয়ে আনা ভারতীয় চোরাই চিনির ট্রাকটিকে সিলেট থেকে পিছু ধাওয়া করেন আটক বিএনপির দুই নেতাসহ অজ্ঞাত কয়েকজন। তারা শেরপুর এলাকায় পৌঁছার পর ট্রাকটি ছিনতাইয়ের চেষ্টা করেন। জনতা বুঝতে পেরে তাদের আটক করে পুলিশকে খবর দেন। তখন আটক দু’জন নিজেদের বিএনপি নেতা হিসেবে পরিচয় দেন। তারা বিএনপি জাতীয় নির্বাহী কমিটির কেন্দ্রীয়সহ সাংগঠনিক সম্পাদক ও জেলার ভারপ্রাপ্ত সভাপতি মিফতা সিদ্দিকী বলয়ের নেতা।

Manual6 Ad Code

স্থানীয়রা আরও জানান, ওয়ার্ড বিএনপির দুই নেতার নেতৃত্বে নেতাকর্মীরা চিনির ট্রাকটি ছিনতাইয়ের উদ্দেশে সিলেট নগর থেকে ধাওয়া করেন। পথিমধ্যে শেরপুর ব্রিজ সংলগ্ন এলাকায় গিয়ে ট্রাকটি ছিনতাইয়ের চেষ্টা করলে শুরু হয় হট্টগোল। এমন সময় স্থানীয় লোকজন এগিয়ে এসে দুই বিএনপি নেতাকে আটক করতে সক্ষম হলেও অন্যরা গাড়ি রেখে পালিয়ে যান। তখন জনতা পুলিশকে খবর দিলে তাদের আটক করে জব্দকৃত গাড়িসহ থানা হেফাজতে নেওয়া হয়।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code