সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের বেতন বৈষম্য দূরকরণের দাবিতে সিলেটে কর্মবিরতি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং (সার্ভেয়িং) ডিগ্রীধারী কর্মরত সার্ভেয়ারদের ন্যায্য বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীত করার দাবিতে ‘বৈষম্য বিরোধী সার্ভে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ছাত্র-পেশাজীবী অধিকার বাস্তবায়ন পরিষদ’ সোমবার সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পূর্ণদিবস কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট পালন করে।
গত ১১ সেপ্টেম্বর থেকে ৩ অক্টোবর পর্যন্ত অর্ধদিবস কর্মবিরতি পালন করার পর, আন্দোলনকারীরা সরকারের প্রতি তাদের ন্যায্য অধিকার বাস্তবায়নের আহ্বান জানাচ্ছে।
১৯৯৪ সালের ১৯ নভেম্বরের প্রজ্ঞাপন অনুযায়ী, সার্ভে ডিপ্লোমা ধারীদের অন্যান্য ডিপ্লোমা ডিগ্রীধারীদের সঙ্গে সমান মর্যাদা ও বেতন স্কেল প্রদানের জন্য ২৩ বছর ধরে তারা সংগ্রাম করে আসছে।
আন্দোলনকারীরা জানান, সার্ভেয়িং ডিপ্লোমা প্রকৌশলীরা ডিজিটাল ভূমি জরিপ, ভূমি ব্যবস্থাপনা, সড়ক ও সেতুর নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও, তাদের ন্যায্য দাবি পূরণে সরকার কার্যকরী পদক্ষেপ নিচ্ছে না।
মঙ্গলবার (৮ অক্টোবর) মধ্যে ১০ম গ্রেড বেতন স্কেল বাস্তবায়ন না হলে, আন্দোলনকারীরা সংবাদ সম্মেলন করে পরবর্তী কঠোর কর্মসূচি ঘোষণা করবে বলে জানান।
সার্ভে ডিপ্লোমা প্রকৌশলীদের এই আন্দোলনে সকলকে একাত্মতা প্রকাশের আহ্বান জানানো হয়েছে। তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করতে চায়, যেন বৈষম্যহীন একটি বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারা তাদের ন্যায্য অধিকার পায়।
এসময় উপস্থিত ছিলেন- মোহাম্মদ দেলোয়ার হোসেন, সার্ভেয়ার, এলএ শাখা, সিলেট , মোঃ আবু বক্কর সিদ্দিক, সার্ভেয়ার, উপজেলা ভূমি অফিস, দক্ষিণ সুরমা , মোঃ মাহবুবুর রহমান, সার্ভেয়ার, এলএ শাখা, সিলেট, মোঃ নুরুর রহমান, সার্ভেয়ার, এলএ শাখা, সিলেট, আব্দুল হালিম মজুমদার, সার্ভেয়ার, উপজেলা ভূমি অফিস, গোলাপগঞ্জ, রফিকুল ইসলাম, সার্ভেয়ার, এলএ শাখা, সিলেট, নাজমুল হক,সার্ভেয়ার, উপজেলা ভূমি অফিস, সিলেট সদর, মোঃ ওমর ফারুক, সার্ভেয়ার, মহানগর রাজস্ব সার্কেল, মোঃ হযরত আলী, সার্ভেয়ার, এলএ শাখা, সিলেট, মোঃ মাছুম বিল্লাহ চৌধুরী, ওসমানী নগর, এলজিইডি প্রমূখ।
Related News
নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে কয়েস লোদীর নেতৃত্বে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টিরRead More
অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে সিলেটে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীদের কর্তৃক অগ্নিসন্ত্রাস ও সারাদেশে পরিকল্পিত নাশকতার প্রতিবাদে বৃহস্পতিবারRead More



Comments are Closed