সিলেটে বাসার জানালার গ্রিল কেটে ডাকাতি, গৃহকর্ত্রী আহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের মেজরটিলায় বাসার জানালার গ্রিল কেটে দুর্ধর্ষ ডাকাতির চেষ্টা চালিয়েছে একটি চক্র। এ সময় বাসার মালিক ও তার স্ত্রীকে বেঁধে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায় তারা। বাঁধা দিতে গেলে ঐ বাসার গৃহকর্ত্রী আহত হন।
বুধবার (২ অক্টোবর) দিবাগত রাত ৪ টার দিকে নগরীর মেজরটিলা (ইসলামপুর) মোহাম্মদপুর আবাসিক এলাকার ব্লক-সি’র প্রত্যাশা-৮নং বাসায় এই ঘটনা ঘটে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও শাহপরান থানা পুলিশের একাধিক টীম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। জড়িতদের গ্রেফতারে দ্রুত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন তারা।
বাসার মালিক সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি মাহবুবুর রব চৌধুরী ফয়সলের ভগ্নিপতি সিরাজুল হক জানান, বুধবার দিবাগত রাত ৪ টার দিকে মুখোশ পড়া ৫ জনের একটি ডাকাত দল বাসার গ্রিল কেটে ভেতরে ঢুকে। কোন কিছু বুঝে উঠার আগেই তারা আমাকে ও আমার স্ত্রীর হাত পা এমনকি মুখ গামছা দিয়ে বেঁধে ফেলে। আমার স্ত্রী বাঁধা দিলে তাকে আঘাত করলে তিনি আহত হন। ডাকাতদল অস্ত্রের ভয় দেখিয়ে চাবি নিয়ে বাসার সকল আলমারি ও শোকেস ভাংচুর ও তছনছ করে। এ সময় তারা আমার স্ত্রীর গলা ও কান থেকে আড়াই ভরি স্বর্ণালংকারের গয়না এবং নগদ ৬৭ হাজার টাকা নিয়ে যায়।
এসএমপির শাহপরান থানার পরিদর্শক (তদন্ত) ইন্দ্রনীল ভট্টাচার্য্য ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এসএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ ও শাহপরান থানার ওসি স্যার সহ পুলিশের একাধিক টীম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আমরা বিষয়টি খতিয়ে দেখছি। বাসার মালিককে অভিযোগ দায়ের করতে বলা হয়েছে।
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed