কোম্পানীগঞ্জ সীমান্তে পাচারকালে ২ হাজার কেজি রসুন জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ সীমান্ত দিয়ে বন্ধ হচ্ছে না ভারতে রসুন পাচার। বিজিবি ও পুলিশের অভিযানে বিভিন্ন সময় রসুন আটক হলেও ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে পাচারকারীরা। যার কারণে দমানো যাচ্ছে না ভারতে রসুন পাচার।
২ অক্টোবর (বুধবার) রাতে উপজেলার শাহ আরেফিন টিলা এলাকায় বিজিবির অভিযানে ২ হাজার কেজিবাংলাদেশী রসুন আটক করা হয়।
কালাসাদেক বিওপির অভিযানে এই রসুন গুলো আটক করা হলেও পাচারের সাথে জড়িত কেউ আটক হয়নি।
জানা যায়, ভারতে বাংলাদেশী রসুনের ব্যাপক চাহিদা রয়েছে। ভারতের চেয়ে বাংলাদেশী রসুনের দামও কম। তাই কিছু বাংলাদেশী চোরাকারবারিদের মাধ্যমে ভারতীয়রা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে রসুন নিচ্ছে। গত ২ মাস থেকে কোম্পানীগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে রসুন পাচার বৃদ্ধি পেয়েছে। পাচার বন্ধে ৩০ ও ৩১ আগষ্ট নোয়াকুটবিওপির অভিযানে সীমান্ত থেকে প্রায় ৬ হাজার কেজিবাংলাদেশী রসুন জব্দ করা হয়। ১২ সেপ্টেম্বর কোম্পানীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ৩৪০ কেজি রসুন জব্দ করে। প্রায়ই পাচারের সময় আইনশৃঙ্খলা বাহিনীর হাতে রসুন জব্দ হলেও থামছে না পাচার। আইনশৃঙ্খলা বাহিনী অভিযান দিয়ে মালামাল আটক করলেও পাচারকারীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা গ্রহণ করেনি। যার ফলে বৃদ্ধি পাচ্ছে সীমান্ত দিয়ে পাচার।
এদিকে চোরাকারবারিরা পণ্য পাচারের নিরাপদ রোড হিসেবে বেচে নিয়েছে কোম্পানীগঞ্জের শাহ আরেফিন টিলাকে। সেখান থেকে খুব সহজে নৌকা দিয়ে ভারতে পাচার করা যায় যে কোন পণ্য। শাহ আরেফিন টিলা সংলগ্ন সীমান্তে কিছু জায়গায় ভারতের কাঁটাতারের বেড়া দেওয়া নাই। যার কারণে এই নৌকা বিনা বাধায় ভারতে প্রবেশ করতে পারে। এছাড়া কালাসাদেক বিওপি ও নোয়াকুট বিওপির মধ্যবর্তী হওয়ায় এই সীমান্তে বিজিবির টহলও কম।
Related News
গোলাপগঞ্জে বিয়ের প্রলোভনে তরুণীকে ধর্ষণের অভিযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায়Read More
সিলেট সীমান্তে এয়ারগান ও ৩৫ রাউন্ড গুলিসহ ২ ভারতীয় নাগরিক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের অভিযোগে এয়ারগান, ৩৫ রাউন্ড প্যালেটRead More



Comments are Closed