ঈশ্বরগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ আঠারবাড়ি রেল স্টেশনে জেসমিন আক্তার (৩৭) নামে এক নারী ট্রেনে কাটা পড়ে নিহত হয়েছে।
নিহত নারী উপজেলার আঠারবাড়ি ইউনিয়নের তেলোয়ারী গ্রামের সোহেল মিয়ার স্ত্রী।
আঠারবাড়ি রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার আতাউল করিম কবির জানান, নিহত জেসমিন আক্তার মানুষিক ভারসাম্যহীন ছিলেন বলে তার স্বামী ও পরিবার সুত্রে জানতে পেরেছেন।
বুধবার সকাল সাড়ে ৫টায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা নাসিরাবাদ এক্সপ্রেস ট্রেন আঠারবাড়ি রেল স্টেশনে পৌঁছলে স্টেশনের প্ল্যাটফর্মের পশ্চিম পার্শ্বে কাটা পড়ে নিহত হয়। সকালে কিশোরগঞ্জ রেলওয়ে থানার পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে নিয়ে যায়।
এব্যাপারে কিশোরগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিটন মিয়া জানান, নিহতে পরিবারের লোকজন ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করার জন্য আবেদন করেছেন। এবিষয়ে উর্ধতন কর্তৃপক্ষের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Related News
স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে প্রাণ গেল অন্তঃসত্ত্বার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে স্বামীর মোটরসাইকেল থেকে পড়ে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে সাত মাসেরRead More
ঈশ্বরগঞ্জে ট্রাকভর্তি ভারতীয় চোরাই মাল জব্দ, আটক ২
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে অভিযান চালিয়ে প্রায় ২১ লাখ ৮০ হাজার টাকা মূল্যের ভারতীয়Read More



Comments are Closed