Main Menu

সাবেক এমপি আবদুল্লাহ আল জ্যাকব গ্রেপ্তার

Manual6 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সাভার থানার মামলায় সাবেক এমপি আব্দুল্লাহ আল জ্যাকবকে গুলশান থেকে আটক করেছে ডিবি।

Manual4 Ad Code

মঙ্গলবার (১ অক্টোবর) এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার(ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।

Manual5 Ad Code

আব্দুল্লাহ আল জ্যাকব পরিবেশ ও বন মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী ও ভোলা-৪ আসনের সংসদ সদস্য ছিলেন।

Manual1 Ad Code

গত ১২ সেপ্টেম্বর সাবেক এমপি আব্দুল্লাহ আল জ্যাকবের বিরুদ্ধে ঢাকার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এসএম সাইফুল ইসলামের আদালতে মামলার আবেদন করেন ভোলা-৪ আসনের সাবেক এমপি নাজিম উদ্দিন। বাদীর জবানবন্দি রেকর্ড করে অভিযোগটি সাভার মডেল থানাকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন আদালত।

মামলায় আসামি করা হয় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, ভোলা-৪ আসনের সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, তৎকালীন আইজিপি হাসান মাহমুদ খন্দকার, ঢাকা রেঞ্জের তৎকালীন ডিআইজি এস এম মাহফুজুল হক নুরুজ্জামান, তৎকালীন পুলিশ সুপার হাবিবুর রহমান ও সাভার মডেল থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাদুজ্জামান।

Manual7 Ad Code

মামলায় অভিযোগ করা হয়, ২০১২ সালের ৯ ডিসেম্বর বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের ডাকা গণতান্ত্রিক শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচিতে নাজিম উদ্দিন আলমসহ নেতাকর্মীরা আমিন বাজার ব্রিজের ওপর অবস্থান করছিলেন। এ সময় পুলিশ নেতাকর্মীদের ওপর চড়াও হয়ে লাঠিপেটা করে এবং গুলি চালায়। পুলিশের ছোড়া টিয়ারশেল ও শর্টগানের গুলিতে নাজিম উদ্দিন আলমসহ অর্ধশতাধিক নেতাকর্মী গুলিবিদ্ধ হন।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code