ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন বিমান ও নৌবাহিনীর কর্মকর্তারা
বৈশাখী নিউজ ডেস্ক: সেনাবাহিনীর পর এবার বাংলাদেশ বিমান ও নৌবাহিনীর কমিশনপ্রাপ্ত অফিসারদের স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করার ক্ষমতা দেওয়া হলো।
গত রোববার (২৯ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় আগের একটি প্রজ্ঞাপন সংশোধন করে নতুন এ সিদ্ধান্ত জানিয়েছে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে গত ১৭ সেপ্টেম্বর এক প্রজ্ঞাপনের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের ৬০ দিনের জন্য নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেয় সরকার। এখন সংশোধিত প্রজ্ঞাপনে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর কমিশন্ড অফিসারদেরও একই দায়িত্ব দেওয়া হয়েছে। সেনাবাহিনী ছাড়াও নৌ ও বিমানবাহিনী বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অংশ।
এসব নির্বাহী ম্যাজিস্ট্রেট সারা দেশে দায়িত্ব পালন করবেন। তারা ফৌজদারি কার্যবিধি ১৮৯৮-এর ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৮৬, ৯৫(২), ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ ও ১৪২ ধারার অপরাধ বিষয়ে কার্যক্রম পরিচালনা করবেন। নতুন প্রজ্ঞাপনে এসব বিষয় অপরিবর্তিত রাখা হয়েছে। ফৌজদারি কার্যবিধিতে নির্বাহী ম্যাজিস্ট্রেটরা গ্রেপ্তারের আদেশ দিতে পারেন। তারা জরিমানা করা, কারাদণ্ড দেওয়ার মতো বিভিন্ন বিচারকার্যও করতে পারেন।
Related News
১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ, ৭৪ পরিবহনে আগুন
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের বিভিন্ন স্থানে গত ১২ দিনে ৭৮টি ককটেল বিস্ফোরণ এবং ৭৪টি পরিবহনেRead More
৩ বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: আগামী তিন বছরের মধ্যে বাংলাদেশে তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠানোর প্রত্যয় ব্যক্ত করেছেনRead More



Comments are Closed