সিলেটে মদসহ ভারতীয় নারী আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে মদসহ ভারতীয় এক নারীকে আটক করেছে পুলিশ। রবিবার রাতে দক্ষিণ সুরমার হুমায়ূন রশিদ চত্বর সংলগ্ন গ্রীণ লাইন বাস কাউন্টারের সামনের রাস্তা থেকে বনানী দাস নামের ওই ভারতীয় নাগরিক নারীকে আটক করে।
বনানী দাস (৫১) পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা জেলার পানিহাটি আর্শিবাদ এলাকার বাসুদেব দাসের স্ত্রী। তার কাছ থেকে ১০ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।
বনানী দাসের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানায় পৃথক দুটি মামলা দায়ের করেছে পুলিশ। পরে তাকে আদালতে সোর্পদ করা হয় বলে জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম।
Related News
সিলেট নগরীর যেসব এলাকায় ৯ ঘণ্টা থাকবে না গ্যাস
বৈশাখী নিউজ ডেস্ক: জরুরি পাইপলাইন মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের কারণে সিলেট নগরীর কয়েকটি এলাকায় টানাRead More
সিলেটে হাসপাতাল কর্মচারীদের ওপর হামলার অভিযোগে কর্মবিরতি ও বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ চলাকালে হাসপাতালের কর্মচারীদের ওপর বহিরাগতদের হামলারRead More



Comments are Closed