মৌলভীবাজারে দুইদিন ধরে কলেজ ছাত্রী নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারে দুইদিন ধরে এক কলেজ ছাত্রী নিখোঁজ রয়েছে। তাঁর নাম সূচী রানী নাথ। সে জেলার জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নের পাতিলাসাঙ্গন গ্রামের কাতার প্রবাসী সুজিত চন্দ্র নাথের মেয়ে এবং মৌলভীবাজার মহিলা মহাবিদ্যালয়ের এইচএসসি পরীক্ষার্থী।
সূচী রানী নাথের নিখোঁজরে বিষয়ে তাঁর বড় বোন সংগীতা রানী নাথ বাদী হয়ে রবিবার (২৯ সেপ্টেম্বর) মৌলভীবাজার সদর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (নং ১৬৫৯) করেছেন।
সাধারণ ডায়েরিতে সংগীতা রানী নাথ উল্লখে করেন, ’পড়াশুনা সূত্রে আমরা দুই বোন মৌলভীবাজার শহরের রামকৃষ্ণ মিশন রোডে ভাড়া বাসায় থাকি। গত ২৮ সেপ্টেম্বর শনিবার সকালে দুই বোন বাসা থেকে বের হই। সকাল ৯টা ২৫ মিনিটে টমটমযোগে মৌলভীবাজার সরকারী টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে কম্পিউটার পরীক্ষায় যাই। আমাকে সেখানে নামিয়ে দিয়ে বোন সূচী বাসার উদ্দেশ্যে চলে আসে। আমি দুপুর ১২টা ৩০ মিনিটে বাসায় এসে আমার বোনকে বাসায় না পেয়ে গ্রামের বাড়ি জুড়ীর পাতিলাসাঙ্গনে মাকে ফোন দেই। কিন্তু তিনি ফোন না ধরাতে আমি কাকাদেরকে বিষয়টি জানাই। তারপর সবার পরামর্শে সাধারণ ডায়েরি করি।’
এবিষয়ে মৌলভীবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান সাধারণ ডায়েরির সত্যতা নিশ্চিত করে সিলেটভিউকে জানান, পুলিশ যথাসাধ্য চেষ্টা করছে তাঁকে খোঁজে বের করার।
Related News
আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে কমলগঞ্জে বিএনপির বিক্ষোভ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মৌলভীবাজারের কমলগঞ্জে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি।Read More
কমলগঞ্জে বাদী পক্ষ আপোস না করায় মিথ্যা মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে হত্যা মামলা তুলে নেওয়ার জন্য আসামিপক্ষ নানাভাবে হয়রানি করছে এবংRead More



Comments are Closed