মৌলভীবাজারে ভাতিজার হাতে চাচী খুন, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় পারিবারিক বিরোধের জেরে ভাতিজার দা’য়ের আঘাতে বকুল বেগম (৬৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।
বুধবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলার সিদ্ধেশ্বরপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত বকুল বেগম উপজেলার সিদ্ধেশ্বরপুর গ্রামের মৃত ইলিয়াছ মিয়ার স্ত্রী।
আহতরা হলেন—বকুল বেগমের মেয়ের জামাই অজুদ মিয়া (৩৫), একই এলাকার সেলিম মিয়ার ছেলে সাঈদুল ইসলাম (১৮) এবং আমিনুল ইসলাম (১৬)। গুরুতর আহত দুইজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক দ্বন্দ্বের জেরে হেলিম মিয়া তার ভাইয়ের ঘরে ঢুকে ভাতিজা সাঈদুল ও আমিনুলকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন। প্রাণ বাঁচাতে তারা দৌড়ে প্রতিবেশী বকুল বেগমের ঘরে আশ্রয় নিলে হামলাকারী সেখানে গিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। এতে বকুল বেগমসহ চারজন গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক বকুল বেগমকে মৃত ঘোষণা করেন। অন্যদের মধ্যে আমিনুল ইসলাম ও অজুদ মিয়ার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
ঘটনার পর স্থানীয়রা হামলাকারী হেলিম মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
নিহতের মেয়ে পারভীন বেগম জানান, তার মা আহতদের বাঁচাতে এগিয়ে গেলে হামলাকারী তাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আউয়াল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, অভিযুক্তকে আটক করা হয়েছে এবং তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
Related News
কমলগঞ্জে ধলাই নদীতে বিষ দিয়ে মাছ নিধন, স্বাস্থ্যঝুঁকিতে স্থানীয়রা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ধলাই নদীতে বিষ প্রয়োগ করে দেশীয় প্রজাতির মাছ নিধনের অভিযোগRead More
মৌলভীবাজারে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালক নিহত, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মো. রিপন মিয়া (২৫)Read More



Comments are Closed