গোয়াইনঘাটে বিদেশি মদ ও নগদ টাকাসহ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে সেনাবাহিনীর অভিযানে বিদেশি মদ, ভারতীয় চা পাতা ও নগদ অর্থসহ এক যুবককে আটক করা হয়েছে।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাতে জাফলং চা বাগান এলাকা থেকে ওই যুবককে আটক করা হয়।
আটক বিভাস ছত্রী (৩২) গোয়াইনঘাট উপজেলার মধ্য জাফলং গ্রামের মৃত প্রমথ ছত্রীর ছেলে।
সূত্র জানায়, বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাতে সেনাবাহিনীর একটি দল জাফলং চা বাগান এলাকায় টহল দিচ্ছিল। এ সময় ক্যাপ্টেন সাদ্ বিন এমদাদের নেতৃত্বে সেনা সদস্যরা জাফলং চা বাগান এলাকায় অভিযান চালিয়ে বিভাস ছত্রীকে আটক করে। এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয় ৮৯ বোতল বিভিন্ন ব্রান্ডের বিদেশি মদ, ২৩৪ কেজি ভারতীয় চা পাতা ও নগদ চার লক্ষ সাতান্ন হাজার টাকা।
শুক্রবার ভোর পাঁচটার দিকে বিভাসকে মদ, চা পাতা ও নগদ অর্থসহ গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরকার তোফায়েল আহমেদ।
Related News
জৈন্তাপুরে ৬০টি অবৈধ স্থাপনা উচ্ছেদ
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলা প্রশাসনের নেতৃত্বে চিকনাগুল ও দরবস্ত বাজার এলাকায় অবৈধ ভাবে গড়েRead More
ভিডিও কনফারেন্সে গোয়াইনঘাটে ‘কৃষক কার্ড’ বিতরণ করলেন প্রধানমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় ভিডিও কনফারেন্সে কৃষি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীRead More



Comments are Closed