সিলেটে নাশকতার মামলায় যুবলীগ নেতা গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: দীর্ঘদিন পলাতক থাকার পর র্যাবের খাঁচায় বন্দি হলেন সিলেট মহানগর যুবলীগের নেতা রেদুয়ান আহমদ বাপ্পী। নাশকতার অভিযোগে কোতোয়ালী থানাধীন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে র্যাপিড একশন ব্যাটালিয়ন র্যাব-৯।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকাল সোয়া তিনটার দিকে তাকে গ্রেপ্তার করে র্যাব-৯।
গ্রেপ্তারকৃত রেদুয়ান আহমদ বাপ্পী (৪০) সিলেট নগরীর শেখঘাট এলাকার মৃত শহীদ উল্লার ছেলে। তিনি সিলেট সিটি কর্পোরেশনের আওয়ামী লীগপন্থী ১২নং ওয়ার্ড কাউন্সিলর সিকন্দর আলীর ছোট ভাই।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে র্যাব-৯ এর মিডিয়া অফিসার মো. মশিউর রহমান সোহেল জানান, আসামীর বিরুদ্ধে কোতোয়ালি থানায় বিস্ফোরক আইনে মামলা রয়েছে। তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে আমরা তাকে আজ বিকালে গ্রেপ্তার করি। তাকে কতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া এই মামলায় অন্যান্য পলাতক আসামীকে গ্রেপ্তারের লক্ষ্যে কাজ করছে র্যাব।
Related News
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More
সিলেটে ডিএনবি-র সাপ্তাহিক লঙ্গরখানা কর্মসূচির উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে অন্ন তুলে দিতে ব্যতিক্রমী এক উদ্যোগRead More



Comments are Closed