Main Menu

বিয়ানীবাজারে ৩ সন্তানের জনকের আত্নহনন

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে ৩ সন্তানের জনক এক ব্যক্তি আত্মহনন করেছেন। সোমবার (২৩ সেপ্টেম্বর) দিবাগত রাতের কোনো এক সময় নিজ ঘরের বাইরে গলায় ফাঁস দিয়ে আত্মহনন করেন তিনি।

আত্নহননকারী ফয়ছল আহমদ উপজেলার মুড়িয়া ইউনিয়নের নওয়াগাও গ্রামের রমুজ আলীর পুত্র।

তবে কেন-কি কারনে আত্মহনন করলেন ফয়ছল, তা রহস্যঘেরা। নিজের পরিবার-প্রতিবেশীসহ কেউই এ বিষয়ে মুখ খুলছেন না।

বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ এনামুল হক চৌধুরী বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। আমরা আত্মহত্যার কারণ অনুসন্ধান করছি।

Share





Related News

Comments are Closed