সিলেটে নিখোঁজ চিকিৎসকের ছেলে জিয়াদের সন্ধান মিলেছে
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের গাইনি কনসাল্টেন্ট ডা. জান্নাতুল ফেরদৌস ও ডা. শরীফ মোহাম্মদ আব্দুল্লাহ আলের ১৬ বছর বয়সী ছেলে নিখোঁজ আব্দুল্লাহ আহমদ’ জিয়াদকে খোঁজে পেয়েছে পরিবার।
বিষয়টি নিশ্চিত করেছেন নিখোঁজ আব্দুল্লাহ আহমদ জিয়াদ এর মা ডা. জান্নাতুল ফেরদৌস।
ডা. জান্নাতুল ফেরদৌস বলেন, আমরা আমাদের ছেলেকে পেয়ে গেছি আল্লাহ’র কাছে লাখো শুকরিয়া। সে অভিমান করে চট্টগ্রামের একটা জায়গায় বাস কাউন্টারে গিয়ে ছিলো। সেখান থেকে ফোন দিয়েছে আমরা তাকে নিয়ে এসেছি। ছোট মানুষ বাসা থেকে অভিমান করে চলে গিয়েছিলো। এই কয়েকদিন সবাই যেভাবে সহযোগিতা করেছেন কৃতজ্ঞতা প্রকাশ করছি।
উল্লেখ্য, গত মঙ্গলবার দুপুর দেড়টার দিকে সিলেটের শাহপরান থানাধীন দাসপাড়া নোয়াগাঁও এলাকার ১/১ বাসা থেকে বেরিয়ে যায় জিয়াদ। সে জালালাবাদ ক্যান্টনমেন্ট স্কুলের দশম শ্রেণির ছাত্র এবং ২০২৫ সালের এসএসসি পরীক্ষার্থী।
Related News
নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে সিলেটে কয়েস লোদীর নেতৃত্বে বিক্ষোভ
বৈশাখী নিউজ ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের দেশব্যাপী নৈরাজ্য, অগ্নিসন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টিরRead More
অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে সিলেটে স্বেচ্ছাসেবক দলের মশাল মিছিল
বৈশাখী নিউজ ডেস্ক: নিষিদ্ধ ঘোষিত আওয়ামী সন্ত্রাসীদের কর্তৃক অগ্নিসন্ত্রাস ও সারাদেশে পরিকল্পিত নাশকতার প্রতিবাদে বৃহস্পতিবারRead More



Comments are Closed