সিলেট বৌদ্ধ সমিতির নতুন কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতি ২০২৪-২৬ সালের নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (১৩ সেপ্টম্বর) দুপুরে অনুষ্ঠিতব্য এক সাধারণ সভায় সিলেট বৌদ্ধ বিহারে উপস্থিত সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়। উপদেষ্টা বাবু জ্যোতিমিত্র বড়ুয়া মিঠুল নতুন কমিটির নাম ঘোষণা করেন।
কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন চন্দ্রশেখর বড়ুয়া ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সুজন বড়ুয়া বাঁধন। পূর্ণাঙ্গ কমিটি পরবর্তীতে গঠন করা হবে। সভায় ৪৬জন সিলেট বৌদ্ধ সমিতির কার্যকরি পরিষদের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বিগত কমিটির আয়-ব্যায়ের প্রতিবেদন দাখিল করেন সাবেক সাধারণ সম্পাদক বাবু পলাশ বড়ুয়া। আগামী মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৯টায় সিলেট বৌদ্ধ বিহারে মধু পূর্ণিমা পালন করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এতে সিলেটে বসবাসরত সকল বৌদ্ধ নর-নারীদের যথা সময়ে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে। সভায় প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দান ২০২৪ পালনের লক্ষ্যে বাবু উদয়ন বড়ুয়াকে আহ্বায়ক ও ইমন বড়ুয়াকে সদস্য সচিব করে আহ্বায়ক গঠন করা হয়। বিজ্ঞপ্তি
Related News
সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ: ৩৩ ঘন্টা পর ‘মুক্তি পেলেন’ অবরুদ্ধ শিক্ষকরা, আন্দোলনে অনড় শিক্ষাথীরা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশ (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী ও এবং জেলা প্রশাসকRead More
সিলেটে আবাসিক হোটেল থেকে ৬ নারী-পুরুষ আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর কাজলশাহ এলাকার একটি আবাসিক হোটেল থেকে ৬ নারী-পুরুষকে আটক করেছেRead More



Comments are Closed