হবিগঞ্জে বিএনপি নেতা এখলাছুজ্জামান বহিষ্কার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুর উপজেলা বিএনপির তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক এখলাছুজ্জামান ভূইয়াকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
এই ঘটনাটির সত্যতা নিশ্চিত করেছেন উপজেলা বিএনপির সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক এম এম গউসসহ আরও কয়েকজন বিএনপির নেতারা।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে লিপ্ত থাকার কারণেই তার বিরুদ্ধে এই সিদ্ধান্ত নিয়েছে দলের হাইকমান্ড।
এ ব্যাপারে জানতে বিএনপি নেতা এখলাছুজ্জামান ভূইয়ার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি গণমাধ্যমকে জানান, আমার বিরুদ্ধে দলীয় বহিষ্কার আদেশটি এখনো পাইনি। তবে এ চিঠির আজও সত্যতা আছে কিনা তাও তিনি জানেন না।
Related News
হবিগঞ্জে চাঁদা দাবির অভিযোগে সাংবাদিক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে তেলিয়াপাড়া চা-বাগানের এক কর্মকর্তার কাছে মাসে ৫ হাজার টাকা চাঁদাRead More
নবীগঞ্জে গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিসংযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় গ্রামীণ ব্যাংকের একটি শাখায় অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায়Read More



Comments are Closed