দুই দিন ধরে নিখোঁজ শাবিপ্রবি স্কুল এন্ড কলেজের কর্মচারী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্কুল এন্ড কলেজের একজন কর্মচারী গত সোমবার (৯ সেপ্টেম্বর) থেকে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ সপ্বন মল্লিক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্কুল এন্ড কলেজে অফিস সহকারী হিসেবে কর্মরত।
নিখোঁজ সপ্বন সিলেটের আখালিয়া ধামালী পাড়ায় বসবাস করেন। তার গ্রামের বাড়ি কুলাউড়া উপজেলার রাতগাউ এর কালিজুরি গ্রামে।
এ ঘটনায় তার ভাগ্নে জালালাবাদ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।
জানা যায়, গত ৯ সেপ্টেম্বর বেলা ১১ টার দিকে ব্যক্তিগত কারণ দেখিয়ে স্কুল কর্তৃপক্ষ থেকে ১ ঘন্টার ছুটি নিয়ে বের হন সপ্বন। এর পর থেকেই তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যাচ্ছে। সম্ভাব্য সব জায়গায় সন্ধান করা হলেও তার খোঁজ পাওয়া যায়নি।
বুধবার সন্ধ্যা পর্যন্ত তার কোন সন্ধান পাওয়া যায়নি বলে জানিয়েছে নিখোজের ভাগ্নে।
Related News
অনন্ত একতা যুব সংঘ সিলেটের শ্যামাপূজা সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: অনন্ত একতা যুব সংঘ সিলেটের ২৭তম বর্ষ উদযাপন উপলক্ষে ৯ নভেম্বর সোমবারRead More
সিলেটীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ১০ মিনিট শোয়া কর্মসূচী অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেটRead More



Comments are Closed