অনলাইনে আজ থেকে দাখিল করা যাবে আয়কর রিটার্ন
বৈশাখী নিউজ ডেস্ক: আয়কর রিটার্ন আজ থেকে অনলাইনে দাখিল করা যাবে। ব্যক্তি শ্রেণির করদাতাদের ২০২৪-২৫ অর্থ বছরের রিটার্ন দাখিল করার জন্য ‘অনলাইন রিটার্ন দাখিল সিস্টেম’ আপডেট করা হয়েছে।
সোমবার (৯ সেপ্টেম্বর) থেকে তা করদাতাদের জন্য উন্মুক্ত।
রোববার (৮ সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করদাতাবান্ধব, স্বচ্ছ ও জবাবদিহিমূলক কর ব্যবস্থাপনা গড়তে এনবিআর বদ্ধপরিকর। এই লক্ষ্যে ব্যক্তিশ্রেণির করদাতাদের ২০২৪-২৫ করবর্ষের অনলাইন রিটার্ন দাখিলের জন্য ই-রিটার্ন আপগ্রেডেশনের কাজ শেষ করা হয়েছে। সোমবার থেকে (৯ সেপ্টেম্বর) অনলাইন রিটার্ন দাখিল সিস্টেমটি করদাতাদের জন্য উন্মুক্ত।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ই-রিটার্ন পদ্ধতি ব্যবহার করে ব্যক্তিশ্রেণির করদাতা নিজের রিটার্ন তৈরি, অনলাইনে রিটার্ন দাখিল অথবা অফলাইনে রিটার্ন দাখিলের জন্য প্রিন্ট গ্রহণ, অনলাইন ব্যাংকিং, ক্রেডিট কার্ড ও ডেবিট কার্ড বা মোবাইল ফিন্যানশিয়াল সার্ভিসের (নগদ, বিকাশ, রকেট ইত্যাদি) মাধ্যমে কর পরিশোধ, রিটার্ন দাখিলের তাৎক্ষণিক প্রমাণ প্রাপ্তি, আয়কর পরিশোধ সনদ ও টিআইএন সনদ প্রাপ্তি, পূর্ববর্তী কর বছরের দাখিল করা ই-রিটার্নের কপি, রিটার্ন দাখিলের প্রমাণ প্রিন্ট বা ডাউনলোডের সুবিধা পাবেন।
এই সিস্টেমে রেজিস্ট্রেশন করতে টিআইএন ও করদাতার নিজ নামে বায়োমেট্রিক ভেরিফায়েড মোবাইল নম্বর প্রয়োজন হবে। ব্যক্তিশ্রেণির করদাতারা সোমবার থেকে www.etaxnbr.gov.bd ওয়েবসাইটে নিজের তথ্য উপস্থাপনের মাধ্যমে সহজেই রেজিস্ট্রেশন করে ২০২৪-২৫ করবর্ষের ই-রিটার্ন দাখিল করতে পারবেন।
Related News
দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: শুক্রবার স্বর্ণের দাম কমানোর পর ২৪ ঘণ্টা না যেতেই আবারও দাম বাড়ানোরRead More
ইউনিয়ন পর্যায়েও বসছে ভ্যাট, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য মাসে ৫০০ টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠানকে মূল্য সংযোজন কর (ভ্যাট) ব্যবস্থার আওতায় আনতে নতুনRead More



Comments are Closed