হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ
হকৃবি সংবাদদাতা: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে সোমবার (৭ সেপ্টেম্বর) সরকারের গৃহীত ‘০৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচি বাস্তবায়নের অংশ হিসেবে বিশ্ববিদ্যালয় প্রাঙ্গনে দ্বিতীয় দফায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির ২৫ টি বৃক্ষের চারা রোপণ করা হয়। উক্ত বৃক্ষরোপন কর্মসূচিতে অংশগ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ মোজাম্মেল হক এবং শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। শিক্ষা মন্ত্রণালয় এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের নির্দেশনার আলোকে সরকারের জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচির সঙ্গে সম্পৃক্ত হয়ে হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় এ কার্যক্রম পরিচালনা করছে। এর আগে বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির প্রথম দফা সফলভাবে সম্পন্ন হওয়ার পর দ্বিতীয়বারের মতো ক্যাম্পাসে বৃক্ষের চারা রোপণ করা হলো।
এসময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ মোজাম্মেল হক বলেন, শুধু বৃক্ষের চারা রোপণ করাই নয়, সেগুলোর পরিচর্যার মাধ্যমে পরিপূর্ণ বৃক্ষে পরিণত করাও এ কর্মসূচির অন্যতম লক্ষ্য এবং পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়নের লক্ষ্যে ভবিষ্যতেও নিয়মিতভাবে এ ধরনের কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা হবে।
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে আরও সবুজ ও পরিবেশবান্ধব করে গড়ে তোলার পাশাপাশি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যেই এ ধরনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
Related News
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ
Manual7 Ad Code হকৃবি সংবাদদাতা: হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে সোমবার (৭ সেপ্টেম্বর) সরকারের গৃহীত ‘০৫ বছরেRead More
হবিগঞ্জে মাদরাসাছাত্র জনি হত্যার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে মাদরাসাছাত্র আশিকুল ইসলাম জনিকে (১৪) বিষ পানRead More



Comments are Closed