সিলেটে অস্ত্র ও ভারতীয় মুদ্রাসহ যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর একটি বাসা থেকে অস্ত্র, গুলি ও ভারতীয় মুদ্রা উদ্ধারের কয়েক ঘণ্টার মধ্যে র্যাবের হাতে গ্রেফতার হয়েছেন রাজিব হোসেন নামের এক যুবক। পরে তাকে সিলেট কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করলে পুলিশ আদালতে প্রেরণ করে। আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
শনিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুনু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেফতার রাজিবের বিরুদ্ধে র্যাব বাদি হয়ে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেছে। এই মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। পরে আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন।
এরআগে শুক্রবার (৬ সেপ্টেম্বর) বেলা আড়াইটার দিকে নগরের মীরাবাজার এলাকায় ঐ যুবকের বাসা থেকে নাইন এমএম পিস্তল, সাত রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন এবং কিছু ভারতীয় মুদ্রা উদ্ধার করে র্যাব-৯। এর ৪-৫ ঘণ্টা পর অভিযান চালিয়ে রাজিবকে গ্রেফতার করে র্যাব।
Related News
সিলেটে ২৩ লাখ টাকার ভারতীয় মালামালসহ ৩ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে পুলিশের চেকপোস্টে অভিযান চালিয়ে ২৩ লাখ ১১ হাজার টাকা মূল্যেরRead More
সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বেলা ১১টাRead More



Comments are Closed