এখন যারা বিতর্কিত কাজ করছে তারা বিএনপি না : শামসুজ্জামান দুদু
বৈশাখী নিউজ ডেস্ক: বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, বর্তমান পরিস্থিতিতে যারা নানা অপকর্ম ও বিতর্কিত কাজ করছে তারা কখনও বিএনপি করতে পারে না। সে যত বড়ই হোক তাকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তুলে দিতে হবে।
শুক্রবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় সিলেট মহানগরীর দরগাহ গেইটস্থ মুসলিম কেন্দ্রীয় সাহিত্য সংসদের হল রুমে সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত এম সাইফুর রহমানের ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসময় কথা বলেন তিনি।
তিনি বলেন, লোভের কাছে বিএনপি আত্মসমর্থন করে না। বিএনপিকে এখন এগিয়ে যেতে হবে। এই এগিয়ে যাওয়ার পথ গণতন্ত্র। তাই এখন আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।
সভায় বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী, মোঃ এনামুল হক চৌধুরী, বিএনপির কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক ও সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মিফতাহ সিদ্দিকী, কেন্দ্রীয় সহ-ক্ষুদ্র ও ঋণ বিষয়ক সম্পাদক মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক, সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সাধারণ সম্পাদক এমদাদ আহমদ চৌধুরী, জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের শামীম বক্তব্য রাখেন।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed