Main Menu

গোয়াইনঘাটে নগদ ১৯ লক্ষ ৩৯ হাজার টাকা সহ যুবক আটক

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট থানাধীন উপজেলার ১৩নং বিছনাকান্দি ইউনিয়নের সীমান্তে ১৯ লক্ষ ৩৯ হাজার টাকা সহ এক যুবককে আটক করেছে বিছনাকান্দি সীমান্ত বিজিবি।

বৃহস্পতিবার ৫ আগষ্ট সকাল ১০টায় সীমান্ত বিজিবির বিশেষ অভিযানে ভারত সীমান্ত মেইন পিলার ১২৬৩ হতে ২০০ গজ বাংলাদেশের অভ‍্যন্তরে মুসলিমপাড়া নামক স্থান হতে তাকে আটক করা হয়।এসময় তার সাথে থাকা নগদ ১৯,৩৯,০০০ (উনিশ লক্ষ উনচল্লিশ হাজার) বাংলাদেশী টাকা পাওয়া যায়। অবৈধপথে ভারতে প্রবেশের সময় সে বিজিবির হাতে আটক হয়।

বিছনাকান্দি সীমান্ত বিজিবি নায়েব সুবেদার হারুন-অর-রশিদ এর নের্তৃত্বে তাকে গ্রেফতার করে গোয়াইনঘাট থানায় নিয়ে আসা হয়।

এ ব্যাপারে গোয়াইনঘাট থানার অফিসার ইনচার্জ শাহ মো: হারুন অর রশীদ সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত ব‍্যাক্তি ও টাকার মূল রহস্য উদঘাটনসহ পরবর্তী আইনগত ব‍্যাবস্থা প্রক্রিয়াধীন।

Share





Related News

Comments are Closed