সিলেটে শেখ হাসিনার বিরুদ্ধে আরেকটি মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে শেখ হাসিনার বিরুদ্ধে আরেকটি নাশকতা ও বিস্ফোরক মামলা হয়েছে। এতে হাসিনাসহ ১৩৯ জনকে আসামি করা হয়েছে। মামলায় উল্লেখযোগ্যদের মধ্যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, সাবেক সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল, সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান চৌধুরীকেও আসামি করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ সেপ্টম্বর) দুপুরে সিলেটের অতিরিক্ত চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতে মামলাটি করেছেন নগরীর কাজীটুলা উচাসড়ক এলাকার বাসীন্দা বাবুল মিয়ার ছেলে মো. সুহেল আহমদ।
অভিযোগটি আমলে নিয়েছেন আদালত।
অভিযোগে উল্লেখ করা হয়, গত ৪ আগস্ট সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ছাত্র-জনতার আন্দোলনের সময় কাজীটুলা এলাকায় পুলিশ, আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে সাধারণ মানুষের উপর হামলা চালায়। এতে বেশ কয়েকজন আহত হলে তাদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
এর আগেও সিলেটে শেখ হাসিনার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা হয়েছে।
Related News
অনন্ত একতা যুব সংঘ সিলেটের শ্যামাপূজা সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: অনন্ত একতা যুব সংঘ সিলেটের ২৭তম বর্ষ উদযাপন উপলক্ষে ৯ নভেম্বর সোমবারRead More
সিলেটীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ১০ মিনিট শোয়া কর্মসূচী অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেটRead More



Comments are Closed