Main Menu

জৈন্তাপুরে ৬৭ টি ভারতীয় মহিষ আটক

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে ভারত থেকে অবৈধভাবে নিয়ে আসা ৬৭ টি মহিষ আটক করা হয়েছে। বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক পরিচালিত বিশেষ অভিযানে এই মহিষগুলো আটক করা হয়েছে।

বিজিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) ভোর ৪ টায় গোপন সংবাদের ভিত্তিতে, সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর একটি চৌকষ টহল দল চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। আভিযানিক টহল দল সিলেট জেলার জৈন্তাপুর উপজেলার বিরাইমারা ব্রিজ নামক সীমান্ত এলাকা হতে ৬৭ টি ভারতীয় বড় আকারের মহিষ আটক করতে সক্ষম হয়। যার আনুমানিক বাজারমূল্য এক কোটি চৌত্রিশ লক্ষ টাকা। বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের পর বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মহিষ ফেলে ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। ফলে বিশেষ অভিযানে কাউকে আটক করা যায়নি।

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ হাফিজুর রহমান, পিএসসি বলেন, বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশনা অনুযায়ী সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধকল্পে বিজিবির অভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। আটককৃত ভারতীয় চোরাচালানের ৬৭ টি বড় আকারের মহিষগুলোর পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন। মহিষগুলো ৪৮ বিজিবির তামাবিল বিওপির জিম্মায় রাখা হয়েছে। স্থানীয় কাস্টমস প্রতিনিধির উপস্থিতিতে নিলাম কার্যক্রম সম্পন্ন করা হবে।

Share





Related News

Comments are Closed