সিলেটে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বুধবার রাত ৮টার দিকে সিলেট-ঢাকা মহাসড়কের দক্ষিণ সুরমার তেতলি পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোটরসাইকেল আরোহী ওমর ফারুক রানা (২৩) সিলেটের ওসমানীনগর উপজেলার অলীমপুর গ্রামের আলী নুরের ছেলে। ওমর ফারুক তাজপুর ডিগ্রি কলেজের ছাত্র ছিলেন। বর্তমানে তিনি তাজপুর কদমতলায় থাকতেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সিলেট নগরী থেকে নিজ বাড়িতে যাওয়ার পথে দক্ষিণ সুরমার তেতলি পয়েন্টে গাড়ি চাপায় ঘটনাস্থলেই প্রাণ হারান মোটরসাইকেল আরোহী ওমর ফারুক রানা।
দূর্ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করেন।
পরে সেখানে পুলিশ এবং ফায়াস সার্ভিসের লোকজন উপস্থিত হন। পুলিশ লাশ উদ্ধার করে ওসমানী হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার বিষয়টি নিশ্চিত করেছেন।
Related News
শনিবার চতুর্থ দফায় গণনা হবে শাহজালাল মাজারের দানের টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের অর্থ আবারও গণনা করা হচ্ছে। প্রায়Read More
সিলেটের আল-মদীনা ফার্মেসীর ফ্রিজে মেয়াদোত্তীর্ণ ওষুধ, জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরের মিরবক্সটুলা এলাকায় একটি ফার্মেসিতে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়ায় জরিমানাRead More



Comments are Closed