প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে সিকৃবির অনুদান প্রদান
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন জেলায় ভয়াবহ বন্যা পরিস্থিতির প্রেক্ষিতে বন্যাপিড়ীত মানুষদের সহযোগিতার জন্য মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের নির্দেশনা অনুযায়ী সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) সকল শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের একদিনের মূল বেতনের সমপরিমাণ অর্থ ৮,৬২,৪৭৪/- (আট লক্ষ বাষট্টি হাজার চারশত চুয়াত্তর) টাকার একটি চেক প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে জমা প্রদান করা হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ফারুক-ই-আযম এর নিকট সিকৃবির অনুদানের চেক হস্তান্তর করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের দায়িত্বপ্রাপ্ত ডিন প্রফেসর ড. মো. ছিদ্দিকুল ইসলাম। এ সময় উপদেষ্টা বন্যা দুর্গতদের সহযোগিতায় ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এগিয়ে আসার জন্য আহবান জানান।
Related News
সিলেটে সড়ক দুর্ঘটনায় আহত আরেকজনের মৃত্যু, নিহত বেড়ে ৯
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুমরায় ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষেRead More
সিলেট থেকে সরাসরি হজ্জ ফ্লাইটের উদ্বোধন করলেন বানিজ্যমন্ত্রী
Manual6 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে হজ্জ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করাRead More



Comments are Closed