Main Menu

সিলেটের খাদিমপাড়ায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর খাদিমপাড়া এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬ টার দিকে স্থানীয়দের মাধ্যমে পুলিশ জানতে পায় অজ্ঞাত এক ব্যক্তির লাশ রাস্তার পাশে পড়ে আছে। পরবর্তীতে শাহপরাণ (রহ.) থানা পুলিশ লাশটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে অজ্ঞাত ব্যক্তির বয়স আনুমানিক ৪৫-৫০ বছর হতে পারে।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকালে সিলেট-তামাবিল মহাসড়কের বিসিক শিল্পনগরী এলাকায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ পড়ে আছে এমন খবরের ভিত্তিকে শাহপরান থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। সুরতহাল শেষে মরদেহ সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে শাহপরাণ (রহ.) থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী জানান, ভবঘুরে টাইপের এক ব্যক্তির মরদেহ পড়ে আছে এমন খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে সেটি উদ্ধার করে। লাশটির পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। লাশের গায়ে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি, যেকারণে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি এটি স্বাভাবিক মৃত্যু।

Share





Related News

Comments are Closed