বৃহস্পতিবার সিলেট আসছেন আল্লামা মামুনুল হক
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা ও মহানগর শাখার উদ্যোগে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে নিহত, আহতদের স্মরণে ও বিচারের দাবিতে আগামী বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সিলেটের ঐতিহাসিক রেজিস্টারী মাঠে এক বিশাল সমাবেশের আয়োজন করা হয়েছে।
এতে বক্তব্য রাখবেন গণমানুষের সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী মহাসচিব মাজলুম জননেতা শায়খুল হাদিস আল্লামা মামুনুল হকসহ কেন্দ্রীয় স্থানীয় ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বিশিষ্ট উলামায়ে কেরাম।
সমাবেশ সফল করার জন্য সিলেটের সর্বস্তরের জনগনকে উপস্থিত হওয়ার আহবান জানিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট জেলা সভাপতি মাওলানা ইকবাল হুসাইন, মহানগর সভাপতি মাওলানা গাজি রহমত উল্লাহ, সাধারণ সম্পাদক আলহাজ্ব মাওলানা এমরান আলম, জেলা সাধারণ সম্পাদক প্রিন্সিপাল মাওলানা ফখরুল ইসলাম।
Related News
অনন্ত একতা যুব সংঘ সিলেটের শ্যামাপূজা সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: অনন্ত একতা যুব সংঘ সিলেটের ২৭তম বর্ষ উদযাপন উপলক্ষে ৯ নভেম্বর সোমবারRead More
সিলেটীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ১০ মিনিট শোয়া কর্মসূচী অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেটRead More



Comments are Closed