জকিগঞ্জে কুশিয়ারা নদী থেকে যুবকের গলিত লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে কুশিয়ারা নদী থেকে অজ্ঞাত এক যুবকের অর্ধ গলিত লাশ উদ্ধার করা হয়েছে।
শনিবার (১ সেপ্টেম্বর) দুপুরে নদী থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে জকিগঞ্জ থানার মিডিয়া অফিসার (এসআই) মুহিদুল হক সজল জানান, শনিবার দুপুরে উপজেলার বিরশ্রী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের মেম্বার আব্দুল জলিল জাগিরদার খাল (বড়পাথর) এলাকায় একটি লাশ ভেসে রয়েছে বলে খবর দেন। খবর পেয়ে এসআই মহররম আলী ঘটনাস্থলে উপস্থিত হয়ে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে বিকাল ৫টার দিকে ময়নাতদন্তের জন্য লাশটি সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেন।
পুলিশ জানায়, অজ্ঞাত ব্যক্তিত বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ বছর হবে। পরনে কালো রঙের গেঞ্জি ও বেল্ট যুক্ত জিন্স প্যান্ট ছিল।
এসআই মহররম আলী জানান, ধারণা করা হচ্ছে ৫ থেকে ৭ দিন পূর্বে যুবকের মৃত্যু হয়েছে। মরদেহটি গলে যাওয়ায় শরীরে আঘাত বা ক্ষত চিহ্নিত করা সম্ভব হয়নি। মৃত্যুর কারণ ময়নাতদন্ত প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে।
জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল লতিফ তরফদার বলেন সিআইডি ও পিবিআইকে তাৎক্ষণিকভাবে বিষয়টি অবহিত করা হয়েছে। পরিচয় শনাক্তে ফিঙ্গারপ্রিন্ট উত্তোলন করা হবে বলে তিনি জানান।
Related News
জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক আ.লীগ নেতাকে ছিনতাই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে আটক করা এক আওয়ামী লীগ নেতাকেRead More
ওসমানীনগরে একদিনে তিন চুরি, ১৭ লাখ টাকার মালামালসহ কার ও বাইক লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে এক দিনে পৃথক তিনটি চুরির ঘটনা ঘটেছে। এতেRead More



Comments are Closed