বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকিতে সিলেটে ছাত্রদলের বৃক্ষরোপণ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট মহানগরে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে।
রবিবার বিকেলে নগরের চৌহাট্টাস্থ সিলেট সড়ক ও জনপথ বিভাগ কার্যালয় চত্বরে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের আয়োজনে এবং মদন মোহন কলেজের সিনিয়র যুগ্ম-আহবায়ক শাহান আল মাহমুদ খানের তত্বাবধানে এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় সড়ক ও জনপথ বিভাগের চত্বর সবুজাভ করতে রোপণ করা হয় বিভিন্ন জাতের একাধিক ফলজ ও বনজ গাছের চারা।
এসময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর ছাত্রদলের আপ্যায়ন সম্পাদক ইফতেখার আহমদ চৌধুরী সানি, সহ-মুক্তিযোদ্ধা সম্পাদক নয়ন পাশা,সহ-স্কুল বিষয়ক সম্পাদক আনিছুর রহমান আকাশ,জেলা ছাত্রদলের সদস্য রেজাউল হক,শামীম আহমদ,ফাহিম আহমদ,এম,মাজহারুল ইসলাম,পারভেজ আহমদ,জুয়েল আহমদ, বিয়ানীবাজার উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক হাবিবুর রহমান চৌধুরী ফাহিম,সাবেক ছাত্রদল নেতা কবির আহমদ, ,সদর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মারজান আহমদ,সহ-সভাপতি রায়হান আহমদ,সাফি আহমদ,মিয়াদ আহমদ চৌধুরী,আনোয়ার আহমদ,তানজীল আহমদ,তানবীর,আলীনগর ইউনিয়ন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি উজ্জ্বল আহমদ,সাধারণ সম্পাদক সাহেল আহমদ,সাবেক যুগ্ম আহবায়ক শরীফ উজ্জামান,রাবেল আহমদ,ইমরান আহমদ,কাইয়ুম আহমদ,জাহিদ আহমদ,সবুজ আহমদ প্রমুখ।
Related News
ক্যাশমেমো জালিয়াতি, সিলেটে জুতার দোকান সিলগালা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে বিভিন্ন ব্যবসায়িক নথিপত্র, লাইসেন্স এবং অন্য প্রতিষ্ঠানের ক্যাশমেমো জালিয়াতির সুনির্দিষ্টRead More
সিকৃবিতে’ উদ্ভিদের স্ট্রেস প্রতিক্রিয়া’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
সিকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) “আন্ডারস্টেন্ডিং প্লান্ট স্ট্রেস রেসপন্স: এ জার্নি ফ্রম ফেনোটাইপ টুRead More



Comments are Closed