দুর্নীতিকে প্রশ্রয় দেয়া হবে না : নবাগত এসপি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলার নবাগত পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মাহবুবুর রহমান বলেছেন- আমি যতদিন সিলেট আছি, এখানে পুলিশ কর্মকর্তাদের পদায়নে কোনো টাকা লেগেছে- এটি শুনবেন না। দুর্নীতিকে কোন প্রশ্রয় দেয়া হবে না; কারণ আমি নিজে দুর্নীতি করি না, কাউকে করতেও দেই না।
রোববার (০১ সেপ্টেম্বর) দুপুরে সিলেট জেলা পুলিশ লাইন্সে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, পরিবর্তিত পরিস্থিতে আমি সিলেটে পুলিশ সুপার হিসেবে যোগদান করেছি। সিলেটে মিথ্যা মামলায় যাতে কেউ হয়রানি না হন, সেদিকে তীক্ষ্ণ নজর রাখা হবে। এছাড়া ছাত্র-আন্দোলনের সময় সিলেটে সাংবাদিক এটিএম তুরাবসহ সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচারের জন্য জেলাপুলিশ সর্বাত্মক সহযোগিতা করবে।
নবাগত পুলিশ সুপার আরও বলেন- অনাকাঙ্ক্ষিতভাবে সিলেট এসপি অফিসের সব কিছু পুড়ে গেছে। পুড়ে গেছে সব রেকর্ড। সেগুলো উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। কার্যালয় মেরামত ও দ্রুত সবকিছু গুছিয়ে আমরা মূল ভবনে ফিরে যাওয়ার চেষ্টা করছি।
মোহাম্মদ মাহবুবুর রহমান বলেন- সিলেট প্রবাসী অধ্যুষিত অঞ্চল, এখানের প্রবাসীরা সকল সেবা নির্বিঘ্নে পাবে। এছাড়াও চিনিসহ সকল চোরাচালান রোধে এখন থেকে আরও কঠোর ভূমিকা পালন করবে জেলা পুলিশ। উদ্দেশ্যমূলক মামলায় কেউ হয়রানির শিকার হবেন না। সকল ক্ষেত্রে সিলেটের নবাগত এসপি সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
উল্লেখ্য, গত ২৭ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ থেকে উপসচিব মো. মাহবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে মাহবুবুর রহমানকে সিলেটের এসপি হিসেবে বদলি করা হয়। এরপর ৩০ আগস্ট সাবেক পুলিশ সুপার আব্দুল মান্নানের কাছ থেকে তিনি দায়িত্বভার গ্রহণ করেন।
Related News
গার্ল গাইডস্ সিলেট অঞ্চলের মহাতাঁবু জলসা ও ৪র্থ আঞ্চলিক গাইড ক্যাম্প অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: মাধ্যমিক উচ্চ শিক্ষা সিলেট অঞ্চলের পরিচালক প্রফেসর ড. মো. দিদার চৌধুরী বলেছেন,Read More
সিলেট মহানগর জামায়াতের দায়িত্বশীল বৈঠক অনুষ্টিত
বৈশাখী নিউজ ডেস্ক: জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলামRead More



Comments are Closed