সিলেটে পুলিশের কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে
বৈশাখী নিউজ ডেস্ক: কর্মবিরতি প্রত্যাহারের পর পুলিশের কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে। তবে ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে কিছু ফাঁড়ির কার্যক্রম এখনো চালু করা সম্ভব হয়নি। আগুনে পুড়ে যাওয়ায় কিছু যানবাহনও বিকল হয়ে পড়ে আছে। দ্রুততম সময়ে সব কিছু স্বাভাবিক অবস্থায় ফেরানোর তৎপরতা চলমান।
সিলেট পুলিশ সুপারের মিডিয়াসেল থেকে (৩১ আগস্ট) শনিবার এ তথ্য জানা গেছে।
সিলেট মহানগর পুলিশের কোতোয়ালি থানার লামাবাজার, বন্দরবাজার ও সোবহানীঘাট পুলিশ ফাঁড়ি আগুনে পুড়ে ক্ষতিগ্রস্ত হওয়ায় স্বাভাবিকভাবে চালু করতে আরো সময় লাগবে। পাশাপাশি পুড়ে যাওয়া নথিপত্র পুনরুদ্ধারে আদালতের সহায়তা নেওয়া হচ্ছে।
সিলেট জেলা পুলিশের মিডিয়া সেল থেকে জানানো হয়েছে ক্ষতিগ্রস্ত কার্যালয় ও ফাঁড়িসমূহ ইতিমধ্যে মেরামতের প্রক্রিয়া শুরু করা হয়েছে। খুব শীঘ্রই সিলেট পুলিশের সকল কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।
Related News
অনন্ত একতা যুব সংঘ সিলেটের শ্যামাপূজা সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: অনন্ত একতা যুব সংঘ সিলেটের ২৭তম বর্ষ উদযাপন উপলক্ষে ৯ নভেম্বর সোমবারRead More
সিলেটীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ১০ মিনিট শোয়া কর্মসূচী অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেটRead More



Comments are Closed