সাদাপাথরে বেড়াতে গিয়ে বন্ধুর আঘাতে বন্ধু খুন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সীমান্তের সাদা পাথরে বেড়োতে গিয়ে এক বন্ধুর হাতে আরেক বন্ধু নিহত হয়েছে।
শুক্রবার (৩০ আগস্ট) বিকালে সাদাপাথর সংলগ্ন সীমান্তবর্তী কমলাছড়ায় এ ঘটনা ঘটে। নিহতের পুরো পরিচয় জানা না গেলেও তার নাম বাপ্পি বলে জানা গেছে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, বাপ্পি ও তাজ উদ্দিন শুক্রবার সাদাপাথর এলাকায় বেড়াতে আসেন। সেখান থেকে তারা সীমান্তবর্তী কমলাছড়ায় যায়। সেখানে গিয়ে টাকা নিয়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি হয়। এ সময় তাজ উদ্দিন পাথর দিয়ে বাপ্পির মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরবর্তীতে সে নিজেই স্থানীয় বিজিবি ক্যাম্পে গিয়ে হত্যার বিষয়ে জানায়। এর আগে তারা এক সপ্তাহ শাহ জালাল মাজারে ছিল। সেখান থেকে এসেছিল সাদাপাথর।
নিহত বাপ্পির পরিচয় পাওয়া না গেলেও হত্যাকারী তাজ উদ্দিনের পরিচয় পাওয়া গেছে। সে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বলাইকান্দী গ্রামের মৃত ফরিদ মিয়ার ছেলে।
কোম্পানীগঞ্জ থানার ওসি বদিউজ্জামান জানান, হত্যাকান্ডের সাথে জড়িত তাজ উদ্দিন নামের একজনকে আটক করা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে কোম্পানীগঞ্জ থানায় নিয়ে এসেছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
Related News
গোলাপগঞ্জে কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় প্রধানRead More
সিলেটে সিএনজিতে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, চালক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সিএনজি চালিত অটোরিকশায় তুলে এক নারীকে গণধর্ষণের ঘটনায় চালককে গ্রেফতার করেছেRead More



Comments are Closed