পদত্যাগ করলেন বিসিবির পরিচালক নাদেল
স্পোর্টস ডেস্ক : বিসিবির আগের জরুরি সভার আগেই পদত্যাগ করেছিলেন জালাল ইউনুস। ক্রীড়া মন্ত্রণালয়ে ডাকা বিসিবির ওই বোর্ড মিটিংয়ে সভাপতির পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন নাজমুল হাসান পাপন।
আবার ওই মিটিংয়েই এনএসসির মনোনীত হিসেবে আহমেদ সাজ্জাদুল আলম ববিকে বাদ দিয়ে নতুন করে পরিচালক হিসেবে মনোনয়ন দেয়া হয় নাজমুল আবেদিন ফাহিমকে।
নতুন সভাপতি ফারুক আহমেদের নেতৃত্বে প্রথম বোর্ড মিটিং ডাকা হয় আজ বৃহস্পতিবার। এবার পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন বিসিবির নারী বিভাগের চেয়ারম্যান শফিউল আলম চৌধুরী নাদেল।
এর মধ্যে নাদেল হলেন ২০২৪ সালের জানুয়ারীতে অনুষ্ঠিত নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে মৌলভীবাজার-২ আসনের নির্বাচিত সংসদ সদস্য।
Related News
হৃদয়-মুশফিকের ব্যাটে লড়াই, ড্রয়ে শেষ সিলেট টেস্ট
স্পোর্টস ডেস্ক: প্রথম ইনিংসে ডাবল সেঞ্চুরির পর দ্বিতীয় ইনিংসেও ব্যাট হাতে আলো ছড়িয়েছেন তাওহিদ হৃদয়।Read More
নড়াইলে ১৬টি নারী দলের অংশগ্রহণে ঐতিহ্যবাহী নৌকাবাইচ, দর্শনার্থীদের ঢল
বৈশাখী নিউজ ডেস্ক: নড়াইলে ১৬টি নারী দলের অংশগ্রহণে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। নারীদের অংশগ্রহণেRead More



Comments are Closed