ওসমানী বিমানবন্দরে শতাধিক স্বর্ণের বারসহ যাত্রী আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিপুল পরিমাণ স্বর্ণের বারসহ এক যাত্রীকে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে জুস মেশিনে করে আনা ১০৫ পিস স্বর্ণের বার জব্দ করা হয়।
বুধবার (২৮ আগস্ট) সকাল ৮টায় শারজাহ থেকে আসা বাংলাদেশ বিমানের ফ্লাইট (বিজি-২৫২) থেকে স্বর্ণের বারগুলো জব্দ করে বিমানবন্দর এভিয়েশনের নিরাপত্তা শাখার কর্মকর্তা ও রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) কর্তব্যরত সদস্যরা। পরে তা শুঙ্ক গোয়েন্দা শাখার কর্মকর্তারা মিলে জব্দ তালিকা তৈরী করেন, এমনটি জানিয়েছে বিমানবন্দর সূত্র।
এ ঘটনায় আটক যাত্রী গোয়াইনঘাট উপজেলার তোয়াকুল বাজার এলাকার গোরামারাকান্দি গ্রামের নুরুল ইসলামের ছেলে।
বিমানবন্দর সূত্র জানায়, ওই যাত্রী শুল্ক গোয়েন্দা বিভাগের কর্মরতদের ফাঁকি দিয়ে বিমানবন্দরের গ্রীণ চ্যানেল পার হয়ে পার্কিংস্থলে চলে যান। পরে ওসমানী বিমানবন্দরে কর্মরত এভিয়েশনের নিরাপত্তা কর্মকর্তা ও এনএসআই সদস্য তাকে চ্যালেঞ্জ করে পূণরায় গ্রীণ চ্যানেলে নিয়ে আসেন। সেখানে তল্লাসী চালিয়ে তার লাগেজে রক্ষিত জুস মেশিনে জড়ানো অবস্থায় ১০৫ পিস স্বর্ণের বার জব্দ করেন।
বুধবার সকাল ১১ টায় বিষয়টি নিশ্চিত করে ওসমানী বিমানবন্দরের ম্যানেজার হাফিজ উদ্দিন আহমেদ বলেন, এখন পর্যন্ত ১০৫টি স্বর্ণের বার পাওয়া গেছে। আরও কিছু আছে কি না এবিষয়ে তল্লাশি চালানো হচ্ছে। পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।
Related News
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More
বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। সারাদেশের সঙ্গে সমন্বয়Read More



Comments are Closed