সিলেটে নম্বরবিহীন সিএনজিতে মিললো ৫০ বোতল ফেন্সিডিল
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানা পয়েন্টে একটি নাম্বারবিহীন (অনটেস্ট) সিএনজিচালিত অটোরিকশা থেকে ৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ। এসময় অটোরিকশাটিও আটক করা হয়।
রবিবার (২৫ আগস্ট) রাত ৮টার দিকে আম্বরখানা ফাঁড়ির এসআই সুজিত চক্রবর্তীর নেতৃত্বে একদল পুলিশ এই অভিযান চালান। আটক অটোরিকশার গায়ে মালিক হিসেবে জনৈক আবু তাহেরের নাম লেখা রয়েছে। মালিকের ঠিকানা লেখা রয়েছে সালুটিকর।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া অফিসার অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, মাদক চোরাচালানের খবর পেয়ে আম্বরখানা পয়েন্টে এসআই সুজিত চক্রবর্তীর নেতৃত্বে একদল পুলিশ অবস্থান নেয়।
রাত ৭টা ৫০ মিনিটের দিকে পুলিশের চেকপোস্ট দেখে একটি সিএনজিচালিত অটোরিকশা বিপরীত দিকে ঘুরিয়ে পালানোর চেষ্টা করে। আম্বরখানা পয়েন্টস্থ জামে মসজিদের সামনে অটোরিকশাটি রেখে অজ্ঞাতনামা ২/৩ জন দৌঁড়ে পালিয়ে যায়।
পরে পুলিশ অটোরিকশার ভেতর থেকে ৫০ বোতল ফেনসিডিল উদ্ধার করে। এ ঘটনায় ২/৩ জন অজ্ঞাত ব্যক্তিকে আসামী করে থানায় মামলা হয়েছে বলে জানিয়েছেন এসএমপির মিডিয়া অফিসার মোহাম্মদ সাইফুল ইসলাম।
Related News
অনন্ত একতা যুব সংঘ সিলেটের শ্যামাপূজা সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: অনন্ত একতা যুব সংঘ সিলেটের ২৭তম বর্ষ উদযাপন উপলক্ষে ৯ নভেম্বর সোমবারRead More
সিলেটীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে ১০ মিনিট শোয়া কর্মসূচী অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেটRead More



Comments are Closed