Main Menu

বন্যার্তদের একদিনের বেতন দিচ্ছেন সিসিকের ১৮শ’ কর্মকর্তা

বৈশাখী নিউজ ডেস্ক: বন্যার্তদের সহযোগিতায় প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে একদিনের বেতনের সমপরিমাণ অর্থ দিচ্ছেন সিসিকের কাউন্সিলরসহ ১৮শ কর্মকর্তা-কর্মচারীরা। ইতিমধ্যেই তাদের বেতনের একদিনের সমপরিমাণ অর্থের (সাড়ে ১১ লক্ষ টাকার) একটি চেক পাশ করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মঙ্গলবার প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিলে হস্তান্তর করা হবে।

সোমবার (২৬ আগস্ট) সন্ধ্যায় এসব তথ্য নিশ্চিত করেন সিলেট সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. ইফতেখার আহমেদ চৌধুরী।

তিনি বলেন, সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের সহযোগিতা প্রদানের লক্ষ্যে সিলেট সিটি করপোরেশনের কাউন্সিলর-কর্মকর্তা-কর্মচারি একদিনের বেতন প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিলে প্রদান করার সিদ্ধান্ত গৃহীত হয়।

তিনি আরো বলেন, সকল কাউন্সিলর, কর্মকর্তা, শ্রমিক ছাড়া অন্যান্য কর্মচারিরাসহ ১৮শ জন তাদের একদিনের বেতনের সমপরিমাণ অর্থ বন্যার্তদের সহযোগিতায় দান করেছেন। টাকার অংকে যার পরিমান সড়ে ১১ লক্ষ।

 

Share





Related News

Comments are Closed