পুলিশের গুলিতে আহত সুফিয়ানকে প্রবাসী কল্যাণ ট্রাষ্টের আর্থিক অনুদান প্রদান
বৈশাখী নিউজ ডেস্ক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে আহত মিজানুর রহমান সুফিয়ানের পাশে দাড়িয়েছে বিবিদইল জাতীয়তাবাদী প্রবাসী কল্যাণ ট্রাষ্ট।
সোমবার দুপুরে ট্রাষ্টের পক্ষ থেকে একটি প্রতিনিধিদল আহত সুফিয়ানের পশ্চিম ভাগস্হ নিজ বাড়ীতে যান। তারা সুফিয়ানের খোজ খবর নেন এবং তার চিকিৎসার জন্য ট্রাষ্টের পক্ষ থেকে বিশ হাজার টাকা অনুদান প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন ট্রাষ্টের সহ সভাপতি আব্দুশ শহীদ, বিএনপি নেতা আব্দুল হক, ছায়াদ আহমদ, আলামিন, যুবদল নেতা রাজ্জাক হোসেন , ফয়ছল আহমদ, পশ্চিম ভাগ গ্রামের আবুল আহমেদ, শফিক আহমদ শফি, সংগঠক জহির উদ্দিন জালাল।
উল্লেখ্য,মিজানুর রহমান সুফিয়ান সিলেট জেলার দক্ষিণ সুরমা লালাবাজার পশ্চিম ভাগের মৃত ফজলু মিয়া ও রাজনা বেগম দম্পতির ১ম সন্তান। গত ৫আগষ্ট বৈষম্য বিরুধী আন্দোলনে রাজধানীর উত্তরায় ছাত্র জনতার সাথে মিছিলে যোগ দেন সুফিয়ান। এসময় আন্দোলনকারীদের থামাতে পুলিশ গুলি ছুড়লে সুফিয়ান গুলিবিদ্দ হন। পুলিশের ছোড়া গুলি সুফিয়ানের কানের নিচ দিয়ে ঢুকে নাকের ভিতর দিয়ে বের হয়। গুরুত্তর আহত সুফিয়ানকে তৎক্ষনাৎ ঢাকা ডেন্টাল কলেজে ভতি করেন। সে এখন পর্যন্ত বিশেষজ্ঞের তত্বাবধানে চিকিৎসাধীন রয়েছে।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed