সিলেটে বিস্ফোরক আইনে মামলায় আসামি সাবেক মন্ত্রী-এমপিরা
বৈশাখী নিউজ ডেস্ক: গত ৪ আগস্ট সিলেট নগরীর মিরবক্সটুলাস্থ উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের সামনে হামলা-গুলির অভিযোগে কোতোয়ালী মডেল থানায় আরেকটি মামলা দায়ের হয়েছে। এ মামলায় আসামী করা হয়েছে আওয়ামী লীগের মন্ত্রী-এমপিসহ শীর্ষ নেতাদের।
সোমবার (২৬ আগস্ট) নগরীর ১৬ নং ওয়ার্ডের চারাদিঘীর পাড় এলাকার আজিজুর রহমানের ছেলে রুবেল আহমেদ (৩৫) বাদি হয়ে এই মামলাটি দায়ের করেন।
মামলায় তিনি সাবেক প্রতিমন্ত্রী ও সিলেট জেলা আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান চৌধুরী, দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও মৌলভীবাজার-২ আসনের সাবেক সাংসদ শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট সিটি করপোরেশনের সদ্য সাবেক মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট-৩ আসনের সাবেক সাংসদ হাবিবুর রহমান হাবিব, সুনামগঞ্জ-১ আসনের সাবেক সাংসদ রনজিত সরকারসহ ৮৬ জনের নাম উল্লেখ করেছেন। আরও আসামি করেছেন অজ্ঞাত ৪০-৫০ জনকে।
মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, কোতোয়ালী মডেল থানায় বিস্ফোরক উপাদানাবলী আইন এবং দণ্ডবিধির বিভিন্ন ধারায় এই মামলা দায়ের হয়েছে।
Related News
সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠান বয়কট করল মহানগর বিএনপি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্মানে আয়োজিত নাগরিকRead More
সিলেটে দুই ওলির মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর সিলেটে প্রথম সফরে এসেই হযরত শাহজালাল (রহ.) ওRead More



Comments are Closed