Main Menu

ভারত সকল বাঁধ উচ্ছেদের দাবিতে দেশব্যাপী সংগ্রাম গড়ে তুলুন

বৈশাখী নিউজ ডেস্ক: কোটা সংস্কারের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র-গণ-আন্দোলনে নিহত আহতদের তালিকা প্রকাশ এবং হত্যার বিচার ও দুর্নীতিবাজ লুটেরা এমপি-মন্ত্রী আমলাসহ দলীয় নেতাকর্মীদের অবৈধ সম্পদ বাজেয়াপ্ত ও শ্বেতপত্র প্রকাশ করে শাস্তির দাবিতে মাসব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে ২৫ আগস্ট বিকেল ৫টায় কদমতলী পয়েন্টে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা কমিটির অন্যতম নেতা আবুল কালাম আজাদ সরকার এর সভাপতিত্বে এবং দপ্তর সম্পাদক রমজান আলী পটু’র পরিচালনায় বক্তব্য রাখেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক মো. ছাদেক মিয়া, শাহপরান থানা কমিটির সহ-সাধারণ সম্পাদক আব্দুস সালাম, জাতীয় ছাত্রদল এমসি কলেজ শাখার নেতা বদরুল আজাদ, সিলেট জেলা স’মিল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রুহুল আমিন, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন দক্ষিণ সুরমা উপজেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক আব্দুল মুমিন রাজুসহ প্রমুখ।

নেতৃবৃন্দ বলেন, স্বৈরাচারী হাসিনা সরকারের পতন হলেও স্বৈরতান্ত্রিক বৈষম্যমূলক সমাজব্যবস্থা অক্ষুন্ন রেখে সাম্রাজ্যবাদের নতুন দালাল ক্ষমতায় এসে স্বৈরতন্ত্রকেই পাকাপোক্ত করছে। তাই আশু কর্তব্য হচ্ছে সাম্রাজ্যবাদ ও তার এদেশীয় দালালদের সমূলে উচ্ছেদ করে শ্রমিক-কৃষক-জনগণের রাষ্ট্র, সরকার ও সংবিধান প্রতিষ্ঠা করা।

নেতৃবৃন্দ ভারত সরকার কর্তৃক গঙ্গা ও তিস্তাসহ ৫৪টি অভিন্ন নদ-নদীতে বাঁধ নির্মাণ করে একতরফাভাবে পানি প্রত্যাহার; দক্ষিণ-পশ্চিমাাঞ্চলে এই অবস্থার জন্য আরও দায়ি হচ্ছে ওয়াপদা কর্তৃক বাঁধ, স্লুইচ গেট, রেগুলেটর ও তাদের অপরিকল্পিত প্রকল্প, অবকাঠামো (ব্রিজ-কালভার্ট) নির্মাণ। প্রভাবশালীদের দ্বারা নির্মিত অপরিকল্পিত মৎস্য ঘের, নদী দখল ও নদী ব্যবস্থাপনার অভাবসহ নদীর স্বাভাবিক পানি প্রবাহ ও ভূমি গঠন প্রক্রিয়াকে ব্যাহত করা। এ প্রেক্ষিতে ফারাক্কা-তিস্তাসহ অভিন্ন নদ-নদীর পানি প্রাপ্তি সমস্যার সমাধানে আন্তর্জাতিক জলধারা সনদ (২০১৪) অনুযায়ি ক্ষতিপূরণসহ উজানের অভিন্ন নদ-নদীর বাঁধ অপসারণ ও আন্তর্জাতিক আইন অনুসারে পানির ন্যায্য হিস্যা আদায়ে সরকারকে সোচ্চার ও যথাযথ ভূমিকা রাখার আহ্বান জানান।

Share





Related News

Comments are Closed