সিলেট চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি মুজিবুর রহমান মিন্টু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে পরিচালক মুজিবুর রহমান মিন্টুকে।
শনিবার (২৪ আগস্ট) চেম্বারের সচিব মো. গোলাম আক্তার ফারুক প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, সভাপতি তাহমিন আহমদের শারীরিক অসুস্থতার কারণে দায়িত্ব পালনে অপারগ। এছাড়া সিনিয়র সহসভাপতি মো. এমদাদ হোসেন ও সহসভাপতি এহতেশামুল হক চৌধুরী পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করায় সিনিয়র পরিচালক মুজিবুর রহমান মিন্টুকে ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, তাহমিন আহমদ চৌধুরী সিলেট মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দায়ের করা একাধিক মামলার আসামী তিনি। এছাড়া সিলেট চেম্বারের বিগত নির্বাচন নিয়ে ব্যবসায়ীদের ক্ষোভ ও অভিযোগ রয়েছে।
ব্যবসায়ীদের অভিযোগ, সদস্যদের না জানিয়ে, প্রকাশ্যে কোন তফশিল ছাড়াই গোপনে চেম্বার অব কমার্সের কমিটি গঠন করা হয়। ৫ আগস্ট সরকার শেখ হাসিনা সরকার পতনের পর চেম্বার অব কমার্সের কমিটি ভেঙে দিয়ে নির্বাচনের মাধ্যমে নতুন পর্ষদ গঠনের দাবি তুলেন ব্যবসায়ীরা।
Related News
রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান না করা নিয়ে সিলেট মহানগর বিএনপির বিবৃতি
বৈশাখী নিউজ ডেস্ক: আয়োজকদের স্বেচ্ছাচারিতার কারণে সিলেট সিটি কর্পোরেশনের উদ্যোগে নগরভবনে অনুষ্ঠিত নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানেRead More
গণতন্ত্র পেয়েছি, রক্ষা করা এখন সবচেয়ে বড় দায়িত্ব: রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দীর্ঘ সংগ্রাম ও ত্যাগের বিনিময়ে দেশেRead More



Comments are Closed