Main Menu

জৈন্তাপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার কাটাগাং নামক স্থানে পাথর বোঝাই ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।

নিহত নাঈম আহমদ (২২) উপজেলার বাউরভাগ মল্লিফৌদ গ্রামের মৃত আবদুল মান্নানের ছেলে।

হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৩ আগষ্ট) দুপুর আড়াইটার দিকে তামাবিল মহাসড়কের কাটাগাং নামক স্থানে ঢাকা হোটেলের সামনে দূর্ঘটনাটি ঘটে।

এসময় সিলেটগামী পাথর বোঝাই একটি ট্রাক (ঢাকা-মেট্রো-ট-১৮-৫৬০৫) কে ওভারটেক করতে গেলে ট্রাকটি মোটরসাইকেলটিকে চাপা দিয়ে ১০-১৫ ফুট দুরুত্বে নিয়ে যায়।

পরে গুরুতর আহতবস্থায় নাঈমকে স্থানীয়রা উদ্ধার করে জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন তামাবিল হাইওয়ে পুলিশের ইনচার্জ মোহাম্মদ ইউনুস আলী।

Share





Related News

Comments are Closed