সাংবাদিক মকসুদ আহমদ সড়ক দুর্ঘটনায় নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস’র সিলেট ব্যুরো প্রধান মকসুদ আহমদ মকসুদ আর নেই। (ইন্নালিল্লাহি…..রাজিউন)।
বৃহস্পতিবার (২৩ আগস্ট ) দিবাগত রাত ৩টায় সিলেট নগরীর পাঠানটুলার জালালাবাদ রাগিব রাবেয়া মেডিকেল কলেজ এলাকায় সিলেট-সুনামগন্জ সড়কে এক দুর্ঘটনায় তিনি মারা যান।
এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন গালিব আহমদ নামে এক কৃষি ব্যাংক কর্মকর্তা।
জানা গেছে, মকসুদ আহমদ রাত ৩টার দিকে মোটরসাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে রাস্তায় একটি কুকুরকে রক্ষা করতে গিয়ে রাস্তার ডিভাইডারের সাথে মোটর সাইকেলের ধাক্কা লাগে। গুরুতর আহত অবস্থায় স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
নিহতের ছোট ভাই জাবের আহমদ বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত মকসুদ আহমদ সিলেট নগরীর মইয়ারচর এলাকার মৃত জমশেদ আলীর বড় ছেলে।
মরহুম মকসুদ আহমদ মকসুদ এর জানাজার নামাজ আজ শুক্রবার দুপুর আড়াইটায় তাঁর নিজ গ্রামের (মইয়ারচর) কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হবে।
এদিকে সিলেট অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস’র সিলেট ব্যুরো প্রধান মকসুদ আহমদ মকসুদের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে সিলেট অনলাইন প্রেসক্লাব।
শুক্রবার ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি গোলজার আহমদ হেলাল ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাসুদ আহমদ রনি এক শোকবার্তায় বলেন, সিনিয়র সাংবাদিক ও ক্লাবের অন্যতম প্রতিষ্ঠাতা মকসুদ আহমদ মকসুদের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত।
বিবৃতিতে নেতৃবৃন্দ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত মকসুদ আহমদ মকসুদের আত্মার মাগফিরাত কামনা করেন ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। তারা বলেন, সাংবাদিকতা ও সমাজসেবায় মকসুদ আহমদের অবদান আমরা কখনো ভূলব না। সিলেট অনলাইন প্রেসক্লাব গভীর শ্রদ্ধাভরে আজীবন তাঁকে স্মরণ রাখবে।
Related News
সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য নবীন সোহেলের বাবার মৃত্যুতে শোক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য (১ম) ও দৈনিক কালবেলার সিলেট প্রতিনিধিRead More
নবনির্বাচিত রাষ্ট্রপতিকে সিলেট জেলা প্রেসক্লাবের অভিনন্দন
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় মির্জা ফখরুল ইসলামকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছাRead More



Comments are Closed