বুয়েট গ্র্যাজুয়েটস ক্লাবে লাফার্জহোলসিম’র সেমিনার অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড এবং বাংলাদেশ প্রফেশনাল স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি রাজধানীর বনানীতে অবস্থিত বুয়েটের গ্র্যাজুয়েটস ক্লাবে ‘ডিটারমিনেশন অ্যান্ড চ্যালেঞ্জেস অব পাইল ক্যাপাসিটি ইন লিকুইফাইয়েবল সয়েল’ শিরোনামে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সেমিনারে দেশের প্রখ্যাত স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারবৃন্দ অংশ নেন।
সেমিনারে নরম মাটিতে টেকসই অবকাঠামো নির্মাণ সমাধান বিষয়ে আলোকপাত করা হয়। বুয়েটের প্রাক্তন অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এবং নরম মাটিতে নির্মাণ কাজে স্ট্রাকচারাল ডিজাইনে আবশ্যকীয় পরিবর্তনগুলো তুলে ধরেন।
মূল প্রবন্ধ উপস্থাপন শেষে একটি বিশেষ প্যানেল ডিসকাশনে অংশ নেন রাজউক এর প্রধান প্রকৌশলী ড. আব্দুল লতিফ হেলালী, বুয়েটের প্রাক্তন অধ্যাপক ড. ফখরুল আমিন, এমআইএসটি’র অধ্যাপক লে. কর্ণেল খন্দকার শাকিল আহমেদ, বুয়েটের প্রাক্তন অধ্যাপক মাইনুল ইসলাম এবং ইন্টার স্পেস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুল্লাহ আল হোসেন চৌধুরী। আলোচনায় তাঁরা নরম মাটিতে অবকাঠামো নির্মাণে তাদের মূল্যবান অভিজ্ঞতা ও প্রয়োজনীয় দিক নির্দেশনা তুলে ধরেন।
লাফার্জহোলসিম এর পক্ষে টেকসই নির্মাণে কোম্পানির উদ্যোগ ও পণ্য সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন কোম্পানির হেড অব টেকনিক্যাল সার্ভিসেস ফখরুদ্দীন মোহাম্মদ খান।
সেমিনারে লাফার্জহোলসিম এর লজিস্টিকস অ্যান্ড প্রকিউরমেন্ট ডিরেক্টর মোহাম্মদ মাহফুজুল হক, হেড অব হেলথ, সেফটি অ্যান্ড ইনভারনমেন্ট আব্দুল মতিন, ঢাকার রিজিওনাল সেলস ম্যানেজার আনোয়ার হোসেন এবং ডিজিএম বিজনেস ডেভেলপমেন্ট ফারজানা এহসান উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি
Related News
নরসিংদীতে বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর পলাশে বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাসুম মিয়া (৩৫)Read More
নারায়ণগঞ্জে মাদরাসায় আগুন: ৬৩ শিক্ষার্থী বার্ন ইনস্টিটিউটে, আইসিইউতে ৪
বৈশাখী নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় একটি মাদরাসায় অগ্নিকাণ্ডের ঘটনায় ঘটেছে। ধোঁয়ায় অসুস্থ ৬৩Read More



Comments are Closed