রায়পুরায় দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত ৫, আহত ৩০
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারের জেরে দুই গ্রুপের সংঘর্ষে গুলি ও টেঁটাবিদ্ধ হয়ে পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ৩০ জন আহত হয়েছেন।
বুধবার (২১ আগস্ট) রাত থেকে জেলার রায়পুরা এলাকার শ্রীনগর ইউনিয়নের সাইদাবাদ গ্রামে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়, যা আজ বৃহস্পতিবারও বেলা ১১টা পর্যন্ত থেমে থেমে চলে।
নিহত ব্যক্তিরা হলেন, সায়দাবাদ গ্রামের শাহীন মিয়ার ছেলে জুনায়েদ (১৬), ইসমাইল ব্যাপারীর ছেলে আমির হোসেন (৬৫) ও বাদল মিয়া (৪৫) এবং বাঘাইকান্দি গ্রামের সাহাবুদ্দিনের স্ত্রী ফিরোজা বেগম (৩৫) ও আব্বাস আলীর ছেলে আনিস মিয়া (৩০)।
নিহতদের স্বজন ও স্থানীয়রা জানান, শ্রীনগর ইউনিয়নের সায়দাবাদ গ্রামের আইল্লের বাড়ির হানিফ মাস্টার ও সায়দাবাদ বালুচর সাহেববাড়ির নোয়াব মিয়ার দুই গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বাগবিতণ্ডার জেরে গতকাল রাত ১০টা থেকে রাতভর এবং আজ সকালে দফায় দফায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ চলে। এতে গুলি ও টেঁটাবিদ্ধ হয়ে পাঁচজন নিহত এবং অন্তত ৩০ জন আহত হয়েছেন।
রায়পুরা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. খান নুরউদ্দিন মো. জাহাঙ্গীর বলেন, চারজনের মরদেহ রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আছে।
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়াত হোসেন পলাশ বলেন, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ সময় বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাস্থলের পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাজ করছে। তবে ঢাকায় নেওয়ার পথে একজন মারা গেছেন বলে জানা গেছে।
Related News
সাবেক স্পিকার হুমায়ূন রশীদ চৌধুরীর পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: কানাডায় পাঠানোর নামে প্রতারণা, ভুয়া ভিসা-পাসপোর্ট তৈরি, অর্থ আত্মসাৎ ও বিদেশে মানবপাচারেরRead More
জাতীয় জনতা পার্টির জাতীয় কার্যকরী কমিটি গঠিত
বিশেষ সংবাদদাতা: মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর প্রতিষ্ঠিত জাতীয় জনতা পার্টিরRead More



Comments are Closed