বৈষম্যবিরোধী চিকিৎসক সমাজ ওসমানী মেডিকেলের মানববন্ধন
বৈশাখী নিউজ ডেস্ক: বিগত ছাত্রজনতার আন্দোলনে ছাত্রসমাজের বিরুদ্ধে অবস্থানকারী চিকিৎসকদের শাস্তির দাবীতে সিলেটে মানববন্ধন করেছে বৈষম্যবিরোধী চিকিৎসক সমাজ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখা।
বুধবার (২১ আগস্ট) দুপুরে ওসমানী মেডিকেল কলেজ প্রাঙ্গনে উক্ত মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন পর্যায়ে দায়িত্বরত বিপুল সংখ্যক চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীগণ অংশ নেন।
মানববন্ধনে বক্তারা বলেন, বিগত ছাত্র আন্দোলন চলাকালে ওসমানী হাসপাতালের বিভিন্ন চিকিৎসক বিতর্কিত ভূমিকা পালন করেন। স্বৈরাচারের দোসরেরা ৫ আগস্ট খুনি হাসিনার পালানোর আগ পর্যন্ত প্রত্যক্ষভাবে ছাত্র-জনতার বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। বিশেষ করে যারা ৪ আগস্ট ফ্যাসিবাদের পক্ষ হয়ে কলেজের প্রিন্সিপাল, ভাইস-প্রিন্সিপাল, গাইনী বিভাগের সাবেক বিভাগীয় প্রধান, সার্জারি বিভাগের সাবেক বিভাগীয় প্রধানসহ স্বৈরাচারের দালাল চিকিৎসকগণ ছাত্র সমাজের বিরুদ্ধে গিয়েও এখনো বহাল তবিয়তে আছেন। তা কোনভাবেই মেনে নেয়া যায়না। বক্তারা স্বৈরাচারের দোসর চিকিৎসকদের যথোপযুক্ত শাস্তি দাবি করেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের শিশু বিভাগের বিভাগীয় প্রধান ডা. জিয়াউর রহমান, নিউরোসার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মোস্তফা তৌফিক আহমেদ, মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. ইকবাল হোসাইন, সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. আহমদ নাসিম হাসান, এনেস্থিসিয়ার জুনিয়র কনসালটেন্ট ডা. জাহিদ হোসাইন, সার্জারির জুনিয়র কনসালটেন্ট আব্দুল্লাহ ইউসুফ জামিলসহ বিভিন্ন পর্যায়ের সিনিয়র ও জুনিয়র চিকিৎসকবৃন্দ।
বক্তারা বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদের রক্তের সাথে বেঈমানি করা চিকিৎসকগণ যেন কোনভাবেই এই বিপ্লবের বিরুদ্ধে কোন ষড়যন্ত্র করতে না পারে সে ব্যাপারে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর ব্যবস্থা নিতে হবে। মানববন্ধন শেষে কলেজ চত্বর ও প্রশাসনিক ব্লক প্রদক্ষিণের মাধ্যমে কর্মসূচি সমাপ্ত ঘোষণা করা হয়।
Related News
কাতার বিমানবন্দরে মারা যাওয়া জাহেদের মরদেহ বাড়িতে
বৈশাখী নিউজ ডেস্ক: প্রিয়জনের মুখে হাসি ফোটানোর স্বপ্ন নিয়ে চার বছর পর দেশে ফিরছিলেন জাহেদRead More
অনন্ত একতা যুব সংঘ সিলেটের শ্যামাপূজা সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: অনন্ত একতা যুব সংঘ সিলেটের ২৭তম বর্ষ উদযাপন উপলক্ষে ৯ নভেম্বর সোমবারRead More



Comments are Closed